সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৩৮

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
নিষিদ্ধ মাছ আমদানি করলে জেল-জরিমানা

নিষিদ্ধ মাছ আমদানি করলে জেল-জরিমানা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :


পূর্বানুমতি ছাড়া নিষিদ্ধ মৎস্যজাত পণ্য আমদানি করলে দুই বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ডের বিধান রেখে ‘মৎস্য সংঘ নিরোধ আইন-২০১৭’ এর খসড়ার অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। সোমবার সচিবালয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এর অনুমোদন দেয়া হয়।

বৈঠক মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, এটা একটা নতুন আইন। বিভিন্ন দেশ থেকে যে মৎস্য জাতীয় মৎস্য পোনা, রেণু আমদানি করা হয় সেগুলোতে যেন রোগ জীবাণু বা ক্ষতিকারক জীবাণু না থাকে সেটা নিশ্চিত করতেই এ আইন। আন্তর্জাতিক প্রেক্ষাপটেই এ আইন করার প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।

আইনে বলা হয়েছে, বিদেশ থেকে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান, কোম্পানি বা সংস্থা নিজে অথবা কর্মচারী বা প্রতিনিধির মাধ্যমে নিষিদ্ধ বা পূর্বানুমতি ছাড়া কোনো মৎস্য বা মৎস্য পণ্য বা উপকারী জীবণু অথবা প্যাকিং দ্রব্যাদি আমদানি করলে সংশ্লিষ্ট ব্যক্তি দোষী হবেন। মাছ বা মৎস্যজাত পণ্য যেমন- পোনা, মাছের খাবার ও মাছ উৎপাদনে বিভিন্ন উপকরণের সাথে যদি কোনো ক্ষতিকর দ্রব্য আসে তাহলে তা হবে শাস্তিযোগ্য অপরাধ।

আরও বলা হয়েছে, নিষিদ্ধ বা পূর্বানুমতি ছাড়া যদি কেউ মৎস্যজাত পণ্য আমদানি করে তাহলে তাকে আইনের আওতায় এনে দুই বছর কারাদণ্ড বা ৫ লাখ টাকা পর্যন্ত অর্থদণ্ড অথবা উভয় দণ্ড দেয়া হবে। তবে এ ক্ষেত্রে অপরাধীকে পুলিশ সরাসরি গ্রেফতার করতে পারবে না এবং এ শাস্তি হবে জামিনযোগ্য।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net