, ,

শিরোনাম :
এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা চাঁদা না পেয়ে মোটরসাইকেল নিয়ে গেলেন বিএনপি নেতা নারীদের গোপন ভিডিও ধারণ, স্বেচ্ছাসেবক দল নেতা বহিষ্কার গোপনে নারীদের ভিডিও ধারণের অভিযোগ, স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটুনি মাদক বিক্রিতে বাধা, চা দোকানিকে কুপিয়ে জখমের অভিযোগ
জালজালিয়াতির মাধ্যমে বিবাহের কাগজ তৈরি করে প্রতারণার শিকার বিএম কলেজ শিক্ষক : অতঃপর মামলা

জালজালিয়াতির মাধ্যমে বিবাহের কাগজ তৈরি করে প্রতারণার শিকার বিএম কলেজ শিক্ষক : অতঃপর মামলা

dynamic-sidebar

জালজালিয়াতির মাধ্যমে বিবাহের কাগজ তৈরি করে প্রতারণার অভিযোগে সিলেটের দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের প্রভাষক নাজনীন খান ইভা ও জয়নুল আবেদীনসহ ১০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

আজ বুধবার ১১ জুলাই বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে সরকারি বিএম কলেজের প্রভাষক মনিরুল ইসলাম বাদী হয়ে মামলাটি দায়ের করেন। আদালতের বিচারক মারুফ আহম্মেদ মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো অব ইনবেষ্টিগেশন (পিবিআই) কে তদন্তের নির্দেশ দেন।

মামলায় অন্যান্য আসামীরা হলেন, দক্ষিণ সুরমা গোপশহর এলাকার মৃত মুসা খানের ছেলে রুহুল আমি খান, মৃত আঃ বাসিত খানের ছেলে শাহ নেওয়াজ খানসহ অজ্ঞাত ৫/৬ জন।
আদালতের বরাত দিয়ে বেঞ্চ-সহকারী সাখাওয়াত হোসেন নিউজ বরিশালকে জানান, বাদীর স্বাক্ষর জাল করে ফেইসবুক থেকে বাদীর ছবি নিয়ে বিবাহের ভুয়া কাগজপত্র তৈরি করে সিলেট আইনজীবী সমিতি থেকে নোটারী পাবলিক করেন। ভুয়া কাগজে ৫ লাখ টাকা দেন মোহর হিসেবে উল্লেখ করেন।

এরপরে ওই ভুয়া কাগজপত্র দিয়ে সিলেট আদালতে যৌতুক মামলা দায়ের করে। যার কাগজপত্র ভুয়া বিধায় বিচারক বাদীকে জামিনে মুক্তি দেয়। তাছাড়া ২০১৬ সালের ৮ ডিসেম্বর আসামী নাজনীন খান ইভার একটি দরখাস্ত জনপ্রশাসন মন্ত্রনালয় দাখিল করেন দক্ষিণ সুরমা ডিগ্রি কলেজের অধ্যক্ষ।

সেখানে বদীর নাম ব্যবহার করেন নি। গত ২৫ মে বাদীর বসত বাড়িতে এসে আসামীরা বাদীকে বিবাহের জন্য চাঁপ দেয়। এ ঘটনায় সুষ্ঠু বিচার চেয়ে বুধবার মামলাটি দায়ের করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net