সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩০

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
বরিশাল বিএনপির দলীয় কোন্দল নিরাসনে নয়া কৌশল

বরিশাল বিএনপির দলীয় কোন্দল নিরাসনে নয়া কৌশল

dynamic-sidebar

জহির রায়হানঃ




আগামী নির্বাচনে দলকে ক্ষমতায় ফেরাতে ৫১টি বিশেষ টিম গঠন করেছে বিএনপি।
টিমগুলো সারাদেশে কর্মিসভা এবং দলের সাংগঠনিক কার্যক্রম জোরদারের
নির্দেশনা দেবেন এবং জাতীয় রাজনীতি ও সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনাও
করবেন এই নেতারা। এরই ধারাবাহিতা বরিশাল বিভাগের ৬ জেলার জিমিয়ে পড়া
বিএনপি কে চাঙ্গা ও শক্তিশালী করতে কেন্দ্রের ৬ নীতিনির্ধারকরা নেতারা
বিভিন্ন কর্মী সভায় অংশ করবে। গত সোমবার (২৪ এপ্রিল) নয়াপল্টন বিএনপির
কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলটির সিনিয়র যুগ্ম
মহাসচিব রুহুল কবির রিজভী দলীয় এ সিদ্ধান্তের কথা জানান। তিনি আরও বলেন,
সারাদেশে বিএনপির ৭৫টি রাজনৈতিক জেলায় ৫১টি বিশেষ টিমের নেতারা
কর্মিসভায় অংশ নেবেন। বরিশাল জেলা বিভাগীয় শহর হওয়ায় বরিশাল উত্তর ও
দক্ষিণ এবং মহানগর বিএনপি কে নিজের মত করে ঢেলে সাজিয়ে চাঙ্গা আর
শক্তিশালী করতে কর্মীসভায় অংশ নিবে দলের  স্থায়ী কমিটির সদস্য মির্জা
আব্বাস। বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী আসছেন ব্যারিস্টার
শাহজাহান ওমর বীর উত্তম’র ঝালকাঠি এলাকায়।বিএনপির ভাইস চেয়ারম্যান
নিতাই রায় চৌধুরী- বরগুনার বিএনপির হাল ধরবেন। যুগ্ন মহাসচিব মজিবুর
রহমান সারোয়ার বরিশাল বাদ দিয়ে নেতৃত্ব দিবেন ভোলা জেলার বিএনপির।
বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব
তিনি পটুয়াখালী জেলা বিএনপির কর্মীসভায় অংশ নিবে। দলের বিশেষ সম্পাদক
আসাদুজ্জামান রিপন ব্যস্ত থাকবেন  পিরোজপুর জেলা বিএনপি কে নিয়ে। দল
থেকে নির্ধারণ করে দিয়েছেন যে  বরিশালের বিএনপি কে পূর্ণগঠন ও সাংগঠনিক
কার্যক্রম শক্তিশালী সহ কর্মীসভায় অংশ নিবেন দলের স্থায়ী কমিটির সদস্য
মির্জা আব্বাস। পেপার ও টিভির খবরে শুনেছি। তবে কিভাবে কার্যক্রম শুরু
করা হবে তার কোন দিকনির্দেশনার  চিঠি দল থেকে এখনও পাইনি।  দৈনিক আজকের
তালাশ পত্রিকার বিশেষ সাক্ষ্যাতকারে এমনটাই জানালেন বরিশাল দক্ষিন জেলা
বিএনপির সভাপতি এবায়দুল হক চানঁ। ঝালকাঠী জেলা বিএনপির সভাপতি মোস্তফা
কামাল মন্টু জানায়, দলের স্থায়ী কমিটির সদস্য আলতাফ হোসেন চৌধুরী
ঝালকাঠী জেলা বিএনপির পূর্ণগঠন ও নতুন নেতৃত্ব দিতে আসার খবর শুনে জেলা
বিএনপি খুবই আনন্দিত। সকল নেতাকর্মীরা এক হয়ে তার সাথে মিলেমিশে কাজ
করব। পটুয়াখালী জেলা বিএনপির সাবেক সম্পাদক শাহাদাত হোসেন মৃধা জানায়,
ব্যক্তি স্বার্থকে উর্ধ্বে রেখে দলের যে কোন সিদ্ধান্তই স্থানীয় নেতা
কর্মীরা গ্রহণ করবে। বিগত দিনের সকল বিভেদ ভুলে বিএনপির চেয়ারপারসনের
উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাবিবুর রহমান হাবিব এর নেতৃত্বে আমরা আবার
মাথা উচুঁ করে দাড়াঁবো। কর্মীসভা বাস্তবায়ন করতে তাকে সব ধরনের
সহযোগীতা করা হবে বলেও জানান তিনি। ভোলা জেলা বিএনপির সভাপতি গোলাম নবী
আলমঙ্গীর জানায়,ভোলা জেলা বিএনপি কে আরো সংগঠিত আর শক্তিশালী করতে এবং
আগামী নির্বাচনে ক্ষমতায় আসার লক্ষে কর্মীসভায় অংশ নিবেন, দলের যুগ্ন
মহাসচিব মজিবুর রহমান সারোয়ার।স্থানীয় নেতাকর্মীরা তাকে কাছে পেয়ে
অনেক সাহস পাবে এবং দলীয় কার্যক্রম চাঙ্গা হবে। বরগুনা জেলা বিএনপির
সভাপতি, মাহবুবুল আলম ফারুক মোল্লা জানায়, বরগুনা জেলা বিএনপি কে
সুসংগঠিত আর সাংগঠনিক কার্যক্রম জোরদারের নির্দেশনা দিতে কর্মীসভায়
অংশগ্রহন করতে আসছেন বিএনপির ভাইস চেয়ারম্যান নিতাই রায় চৌধুরী। তাকে
কাছে পেলে স্থানীয় নেতাকর্মীরা ব্যাপক উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে। , গত
২২ এপ্রিল থেকে সাংগঠনিক সফর শুরু হয়েছে। আগামী ৭ মে পর্যন্ত এ
কার্যক্রম অব্যাহত থাকবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net