শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৫৩

শিরোনাম :
পিরোজপুরে র‌্যাবের অ‌ভিযানে জঙ্গী আটক

পিরোজপুরে র‌্যাবের অ‌ভিযানে জঙ্গী আটক

dynamic-sidebar

পিরোজপুর শহরে অ‌ভিযান চা‌লিয়ে জিহাদি বই, ইসলা‌মিক ম্যাগা‌জিন, লিফলেটসহ আব্দুল হক (২৮) নামে এক জঙ্গী সদস্যকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটা‌লিয়ন (র‌্যাব)।

বৃহস্প‌তিবার (১৯ জুলাই) র‌্যাব-৮ থেকে পাঠানো প্রেসবিজ্ঞ‌প্তি‌তে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞ‌প্তিতে বলা হয়, বুধবার (১৮ জুলাই) সন্ধ্যায় পিরোজপুর পৌরসভার পুরাতন কাপু‌ড়িয়া প‌ট্টি এলাকায় এক‌টি ভাড়া দোকানে জঙ্গী সদস্যদের গোপন বৈঠক চলছে। এমন সংবাদের ভি‌ত্তিতে সেখানে অ‌ভিযান চালায় র‌্যাব। অ‌ভিযানের বিষয়টি টের পেয়ে জঙ্গীরা পালানোর চেষ্টা করলে আব্দুল হককে আটক করা হয়। বাকিরা পালিয়ে যান।

পরে দোকানে তল্লাশি করে ২১টি জিহাদি বই, ৩৬টি ম্যাগা‌জিন, ১০টি লিফলেট, নগদ ৬ হাজার ৭৮০ টাকা, দু’টি মোবাইল ও তিনটি সিম কার্ড জব্দ করা হয়।

আটক আব্দুল হক জঙ্গী সংগঠনের দাওয়া‌তি ও সাম‌রিক শাখার এহসার সদস্য এবং দীর্ঘদিন বি‌ভিন্ন এলাকায় জেএম‌বি সংগঠনের প্রচারের কাজ চা‌লিয়ে আসছিলেন। এ ঘটনায় তার বিরুদ্ধে পরোজপুর সদর থানায় এক‌টি মামলা প্র‌ক্রিয়াধীন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net