, ,

শিরোনাম :
পছন্দের ক্লিনিকে পরীক্ষা না করায় রোগীর সঙ্গে চিকিৎসকের দুর্ব্যবহার বরিশালে হাসপাতালে খুলে পড়ল চলন্ত ফ্যান বিসিসি প্রশাসক শিরীনের সঙ্গে জিয়া মঞ্চের নবনিযুক্ত সাংগঠনিক সম্পাদক কাজী সজীবের সৌজন্য সাক্ষাৎ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় উপজেলা ছাত্রলীগ সভাপতি গ্রেপ্তার বরিশালে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করলেন বিসিসি প্রশাসক শিরীন যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বরিশালে বৃক্ষরোপণ কর্মসূচি চাহিদার ৩০ ভাগ বিদ্যুৎ সরবরাহে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কবলে বরিশাল অঞ্চল নজরুল বর্ষের চিত্রাঙ্কনে বাজিমাত, এবার জাতীয় পর্যায়ের অপেক্ষায় খুদে পার্থ কোটিপতি ছেলের ফ্ল্যাটে জায়গা হয়নি বৃদ্ধ মায়ের, মিলল পচন ধরা মরদেহ! শেরে বাংলার নামে পদ্মা সেতুর নামকরণের দাবি
গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতা, অতঃপর…

গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ছাত্রলীগ নেতা, অতঃপর…

dynamic-sidebar

সাতক্ষীরায় কলারোয়া উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আবদুস সালামকে এক গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় ধরেছেন এলাকাবাসী। পরে তারা ওই ছাত্রনেতাকে গণপিটুনি দেয়।

গতকাল শুক্রবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। আবদুস সালাম উপজেলার সরসকাটি ইউনিয়নের ক্ষেত্রপাড়া গ্রামের আবদুর রহমান মোড়লের ছেলে।

স্থানীয়রা জানায়, কলারোয়া উপজেলা ছাত্রলীগের ওই নেতা উপজেলার শ্রীপতিপুর এলাকার এক গৃহবধূর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দীর্ঘদিন ধরে গৃহবধূর স্বামী বাড়িতে না থাকায় প্রায়ই এই বাড়িতে যাওয়া-আসা করত আবদুস সালাম।

শুক্রবার সন্ধ্যায় আবদুস সালাম আবারও ওই গৃহবধূর বাড়িতে গেলে গৃহবধূর সঙ্গে আপত্তিকর অবস্থায় তাকে ধরে ফেলে স্থানীয় লোকজন। সালামকে পিটুনি দিয়ে আটকে রাখে স্থানীয়রা।

বিষয়টি জানাজানি হলে উপজেলা ছাত্রলীগের এক নেতা গিয়ে বিক্ষুব্ধ জনতার হাত থেকে সালামকে মুক্ত করেন। ছাত্রলীগ ওই নেতার বিরুদ্ধে এর আগেও একাধিক নারী কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। একই অভিযোগে ইতোপূর্বে তাকে কলারোয়া সরকারি কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক পদ থেকে বহিষ্কার করা হয়েছিল।

এ বিষয়ে বক্তব্য জানতে আবদুস সালামের মোবাইল ফোনে যোগাযোগ করা হলে সেটি বন্ধ পাওয়া যায়। তাই তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

জানতে চাইলে কলারোয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি আবু সাঈদ বলেন, আমি এলাকার বাইরে ছিলাম। বিষয়টি শুনেছি। ঘটনাটি সত্য হলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

এ বিষয়ে সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সৈয়দ সাদিকুর রহমান বলেন, তার এই আচরণ সংগঠনের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এ কাজের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেয়া হবে না। তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net