সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ১:৪১

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
এবার মহানগর বিএনপির কর্মী সভায় মেয়র কামলকে নিয়ে ঘোর সমালোচনা

এবার মহানগর বিএনপির কর্মী সভায় মেয়র কামলকে নিয়ে ঘোর সমালোচনা

dynamic-sidebar

মজিবর রহমান নাহিদ :::


বরিশাল মহানগর বিএনপির কর্মী সভা শুরু হয়েছে আজ (৫এপ্রিল) বিকেল সাড়ে তিন টায়। সভা শুরু হওয়ার আগেই নগরীর তিশ টি ওয়ার্ড থেকে নেতাকর্মীরা আসতে শুরু করেন সভাস্থল নগরীর অশ্বীনি কুমার হলে।

মঞ্চে উঠেন প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক মন্ত্রী মীর্জা আব্বাস। সভার সভাপতিত্ব করেন বিএনপির যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগরের সভাপতি এ্যাড. মজিবর রহমান সরোয়ার।

কর্মী সভায় উপস্থিত বিসিসির মেয়র আহসান হাবিব কামালের সামনেই বরিশাল বিএনপির বেশ কয়েকজন নেতাকর্মীরা তাদের বক্তব্যে ঘোর সমালোচনা করেন আসহান হাবিব কামালের ।
মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি মনিরুজ্জামান ফারুক বলেন, ‘আমরা বিগত সিটি নির্বাচনে এ্যাড. মজিবর রহমান সরোয়ারের নেতৃত্বে ঐক্যবদ্ধভাবে কাজ করি। যার ফলে আসহান হাবিব কামাল নির্বাচিত হয়েছিলেন মেয়র। এর পিছনে নিরালশ ভাবে পরিশ্রম করেছিলেন বরিশাল বিএনপির সর্বস্থরের নেতাকর্মীরা। আজ তাকে বিএনপির কোন প্রোগ্রামে দেখা যায় না। বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী এমনকি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকীতেও তাকে দেখা যায় না। তিনি আওয়ামীলীগ সরকারের সাথে সমঝোতা করে চলছেন। তিনি বিএনপির মেয়র না তিনি এখন আওয়ামীলীগের মেয়র হিসেবে পরিনত হয়েছে।’

এদিকে মনিরুজ্জামান ফারুকের এমন বক্তব্যের সাথে করতালির মাধ্যমে সহমত পোষন করেন সভায় আশা তৃণমূল বিএনপি ও অংগ সংগঠনের নেতাকর্মীরা।
এসম অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক বিলকিশ জাহান শিরিন, সহ-সাংগঠনিক সম্পাদক আকন কুদ্দুসুর রহমান, আন্তর্জাতিক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাজীব আহসান প্রমুখ।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কর্মী সভা চলছিলো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net