রবিবার, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৪০

শিরোনাম :
বরিশাল বিভাগে ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ২১১ জন শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ
মেয়ের খাটের নিচে গভীর রাতে লুকিয়ে থাকা যুবককে পিটিয়ে হত্যা করলো বাবা

মেয়ের খাটের নিচে গভীর রাতে লুকিয়ে থাকা যুবককে পিটিয়ে হত্যা করলো বাবা

dynamic-sidebar

ঝালকাঠির নলছিটিতে সেলিম খান (২৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে প্রতিবেশী বিরুদ্ধে। সোমবার দিবাগত রাতে পৌরসভার ভাঙ্গাদৌলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত সেলিম খান ওই গ্রামের আর্শেদ আলী খানের ছেলে। পুলিশ জানায়, সেলিম খান রাত তিনটার দিকে প্রতিবেশী হোসেন আলী খানের ঘরে প্রবেশ করে। ঘরের ভেতরে একটি কক্ষের খাটের নিচে পালিয়ে ছিল সে। ওই খাটে ঘুমিয়ে ছিলেন হোসেন আলীর মেয়ে। খাটের নিচে কেউ আছে সন্দেহ হলে মেয়েটি চিৎকার দেয়।

এসময় হোসেন আলী খান ও তাঁর পরিবারের লোকজন এসে খাটের নিচ থেকে সেলিমকে বের করে লাঠি দিয়ে আঘাত করে। গুরুতর অবস্থায় রাতেই তাকে স্থানীয় হাসপাতাল ও পরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। আজ মঙ্গলবার সকাল ৫টার দিকে সেলিম খানের মৃত্যু হয়।

নিহত সেলিমের বাবা আর্শেদ আলী বলেন, আমার ছেলের একটু মানসিক সমস্যা রয়েছে। আমাদের প্রতিবেশীর ঘরে ঢুকেছে, তাই বলে ওকে পিটিয়ে হত্যা করতে হবে কেন?। আমি ছেলে হত্যার বিচার চাই।হোসেন আলী খান বলেন, আমার মেয়ের কক্ষে ঢুকেছিল সেলিম। গভীর রাতে তাকে খাটের নিচ থেকে বের করে পরিবারের সবাইকে ডেকে আনা হয়।

এসময় সেলিম দাও হাতে আমাদের দিকে তেড়ে আসলে তাকে লাঠি দিয়ে একটি আঘাত করা হয়। ইচ্ছাকৃতভাবে তাকে কেউ হত্যা করেনি।নলছিটি থানার ওসি (তদন্ত) আবদুল হালিম তালুকদার বলেন, লাশ বরিশাল শেরেবাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net