শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:১৯

শিরোনাম :
ফেসবুকে উসকানি দেয়ায় বানারীপাড়ায় বাইশারী কলেজের হিসাবরক্ষক মিজান মজুমদার গ্রেফতার

ফেসবুকে উসকানি দেয়ায় বানারীপাড়ায় বাইশারী কলেজের হিসাবরক্ষক মিজান মজুমদার গ্রেফতার

dynamic-sidebar

রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি॥ ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলনে শিক্ষার্থীদের বিভ্রান্ত করে উত্তেজিত করা,প্রধানমন্ত্রী শেখ হাসিনা,স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এমপি এবং সাংবাদিকসহ সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য করার প্রমাণ পাওয়ায় গেছে বরিশালের বানারীপাড়ার বাইশারী সৈয়দ বজলুল হক বিশ্ববিদ্যালয় কলেজের প্রধান হিসাব রক্ষক মো. মিজানুর রহমান ওরফে মিজান মজুমদার’র বিরুদ্ধে। এ অভিযোগে সোমবার বিকেল ৩টায় পুলিশ তাকে গ্রেফতার করে।

জানা গেছে সোমবার দুপুরে বাইশারী সৈয়দ বজলুল হক কলেজের প্রধান হিসাবরক্ষক মিজানুর রহমান মজুমদার তার ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, স্বরাষ্ট্রমন্ত্রী মো. আসাদুজ্জামান খান কামাল এমপি এবং সাংবাদিকসহ সরকারের বিরুদ্ধে আপত্তিকর মন্তব্য পোষ্ট করার বিষয়টি জানতে পারেন লবণসাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের আইসি খন্দকার মো. আবুল খায়ের।পরে তিনি ওই ফোনটি জব্দ করে মিজান মজুমদারকে কলেজ থেকে গ্রেফতার করেন। এ বিষয়ে বাইশারী সৈয়দ বজলুল হক বিশ^বিদ্যালয় কলেজের অধ্যক্ষ কাজী মিজানুল ইসলাম মুকুল বলেন এর আগেও সে বিভিন্ন ধরণের কু-রুচিপূর্ণ মন্তব্য করেছিল কিন্তু তার পরিবারের দিকে চেয়ে তাকে ক্ষমা করে দেয়া হয়েছিল। অপরদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ফেসবুকে আপত্তিকর মন্তব্য করায় ঢাকার ডিএমপির পুলিশ সদস্য মো. আলাউদ্দীনের ছেলে বানারীপাড়ার ছাত্রদল নেতা মো. তৌহিদুল ইসলাম’র বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক সজল চৌধুরী।এ প্রসঙ্গে বানারীপাড়া থানার ওসি মো. খলিলুর রহমান জানান বাইশারী সৈয়দ বজলুল হক বিশ^বিদ্যালয় কলেজের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক খান মো.আল-আমিন বাদী হয়ে মিজানুর রহমান মজুমদারের বিরুদ্ধে থানায় তথ্য ও প্রযুক্তি আইনসহ অন্যান্য ধারায় মামলা দায়ের করেছেন। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে তাকে মঙ্গলবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে। এছাড়া ছাত্রদল নেতা তোহিদুল ইসলামের বিরুদ্ধে একই অভিযোগের তদন্ত পূর্বক ব্যবস্থা নেওয়া হবে বলেও তিনি জানান।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net