শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৫:৫৮

বরিশালে ট্রাফিক সপ্তাহে ৫ শতাধিক মামলা, ৩ মটরসাইকেল আটক

বরিশালে ট্রাফিক সপ্তাহে ৫ শতাধিক মামলা, ৩ মটরসাইকেল আটক

dynamic-sidebar

শামীম আহমেদ॥ বরিশাল নগরীতে পাঁচ আগস্ট থেকে শুরু করা হয়েছে ট্রাফিক সপ্তাহ। বরিশালে ট্রাফিক সপ্তাহ উপলক্ষে অবৈধ যানবাহন, ড্রাইভিং লাইসেন্স পরখ করছে ট্রফিক পুলিশ। বরিশাল নগরীতে এই তিন দিনে ৫২৮টি মামলা হয়েছে। আর ৩টি মটরসাইকেল আটক করা হয়েছে।

গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় ট্রাফিক বিভাগ মামলা দায়ের করলে নগর ট্রাফিক পুলিশের কার্যালয়ে নির্দিষ্ট অংকের জরিমানা দিয়ে তবেই ছাড় পাচ্ছেন গাড়ি চালকরা। এবিষয়টিকে তারা সঠিক বলে মনে করছেন। নগরবাসী বলছেন এমন অভিযান অব্যাহত থাকা উচিত।

নগর ট্রাফিক পুলিশের সহকারী কমিশনার বলেন, ট্রফিক সপ্তাহে তারা বেশ সাড়া পাচ্ছেন। চালক ও গাড়ির মালিকরা তাদের বেশ সহায়তা করছেন। অবৈধ যানবাহনের সংখ্যাও নগরীতে পূর্বের চেয়ে অনেকটাই কমে এসেছে।
অণ্যদিকে রাতের আধারে নগরীতে অদক্ষ ও হেলপার চালকদ্বারা বালুবাহী ট্রাকগুলো চলাচলের ক্ষেত্রে একটু নজরধারী করার জন্য উত্তরাঞ্চল আমানতগঞ্জ, বেলতলা,পলাশপুর এলাকায় এখনো বেপরোয়া ভাবে চলাচল করছে লক্কড়-ঝক্কর মার্কা ট্রাক।
এসব ট্রাক চলাচলের সময় উক্ত এলাকার পথচারীরা হুমকির মুখে চলাচল করতে হচ্ছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net