বরিশাল নগরীতে অবৈধভাবে মেলামেশা করতে গিয়ে জনতার হাতে আটক হলেন প্রেমিক জুগল। ঘটনাটি ঘটেছে নগরীর জিয়া সড়ক এলাকায়। জানা যায়, আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জিয়া সড়কের ক্যাপ্টেন ড. সিরাজুল ইসলামের বাসা সংলগ্ন এলাকায় ড্রাইভার মিলনের মেয়ে নুসরাত(১৭) তার বাসায় বানারীপাড়ার আইয়ূব আলী সরদারের ছেলে সাকুরা বাস কাউন্টারের স্টাফ মোঃ সোহাগের সাথে অবৈধ মেলামেশা উদ্দেশ্যে নিয়ে আসেন। বিষয়টি স্থানীয়টা টের পেয়ে দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে ফেলে। পরে স্থানীয়রা সোহাগকে উত্তমমাধ্যম দেয়। পরে ঘটনাস্থলে কোতয়ালী মডেল থানার এস আই অলক উপস্থিত হয়ে নুসরাত ও সোহাগকে আটক করে থানায় নিয়ে যায়। স্থানীয়রা জানায়, নূসরাতের বাবা ড্রাইভার হওয়ায় বাসায় বেশি সময় থাকেনা আর বাসায় কেউ না থাকার সুযোগে সে সোহাগকে বিভিন্ন সময় তার বাসায় নিয়ে অবৈধভাবে মেলামেশা করে। এসময় প্রশাসনের কাছে সুষ্ঠ বিচারের দাবী জানিয়েছন স্থানীয়রা।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply