শনিবার, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:২৭

শিরোনাম :
শ্রদ্ধা-ভালোবাসায় সাংবাদিক পুলক চ্যাটার্জির শেষকৃত্য সম্পন্ন জীর্ণ হাসপাতাল দেখে ক্ষোভ, নদীভাঙন ঠেকাতে মাঠে নৌ প্রতিমন্ত্রী উজিরপুরে প্রায় ১০ কোটি টাকায় দৃষ্টিনন্দন সেতু, দেখতে প্রতিদিনই ভিড় ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান আজ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পটুয়াখালীতে বাস-অ্যাম্বুলেন্স সংঘর্ষ, রোগীর মৃত্যু বরিশালে সমকাল অফিস থেকে সাংবাদিক পুলক চ্যাটার্জির মরদেহ উদ্ধার বরিশালে বাস-মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল যুবক বরিশালে ডেঙ্গু আক্রান্ত আরও ২৫ জন দেশকে এগিয়ে নিতে বরিশাল অঞ্চলের সম্ভাবনাকে কাজে লাগাতে হবে: চীফ হুইপ নিজের ছবিকে ৮০-এর দশকের মতো বানাবেন যেভাবে

যুববন্ধু পদক পেলেন সমাজসেবক আরিফিন মোল্লা

dynamic-sidebar

যুববন্ধু পদক-২০১৮ পেলেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য বিশিষ্ট সমাজসেবক আরিফিন মোল্লা। মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ঢাকায় প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে সেচ্ছাসেবী সংগঠন মানবিক পদক্ষেপের উন্নয়ন বারতা ও সম্মাননা অনুষ্ঠানে তাকে এ পদক প্রদান করা হয়। সংগঠনের সভাপতি রুবেল শঙ্করের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য কবি কাজী রোজী। প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য কাজী রোজী বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপ্নের সোনা বাংলা গড়তে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব কাজ করছেন কোটি যুবক, তার মধ্যে আরিফিন মোল্লা একজন। তিনি যেভাবে নিজ উদ্যোগে জনসাধারনের জন্য কাজ করছেন তা সত্যি প্রসংশনীয়। আওয়ামীলীগের নিবেদিত একজন প্রাণ আরিফিন মোল্লাকে সম্মাননা দেয়া সহ আজ এরকম একটি আয়োজনের জন্য মানবিক পদেক্ষেপকে ধন্যাবাদ জানাই।’ অনুষ্ঠানের শুরুতে বঙ্গবন্ধুকে নিয়ে গান পরিবেশন করেন পাপী মনা। এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বীর মুক্তিযোদ্ধা জিয়াউল হক কিসলু, অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা আহসান হক মিলু, প্রখ্যাত লেখক আসলাম সানী। পরে আওয়ামীলীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পোষ্টারের মোড়ক উন্মোচন করেন অতিথিরা।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net