মঙ্গলবার, ১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৮:২৮

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
শাজাহানপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ

শাজাহানপুরে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ

dynamic-sidebar

অনলাইন ডেস্ক : বগুড়ার শাজাহানপুর উপজেলার টিএমএসএস পেট্রল পাম্পের কাছে যাত্রীবাহী বাসে পেট্রলবোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এতে ৩ নারী আহত হয়েছেন।

এ ঘটনায় জেলা যুবদলের সহ-কৃষিবিষয়ক সম্পাদক শাজাহানপুর উপজেলার মাঝিড়াপাড়ার খাজা মিয়ার ছেলে নুর মাহমুদকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার বেলা ২টার দিকে উপজেলার সাজাপুর রাধারঘাট এলাকায় টিএমএসএস ফিলিং স্টেশনের সামনে এই ঘটনা ঘটে। আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতরা হলেন, নীলফামারী সদর উপজেলার মোজাম্মেল হকের স্ত্রী আঞ্জুয়ারা বেগম (৫০), শিমুলবাড়ি গ্রামের নজরুল ইসলামের স্ত্রী মুনিরা বেগম (৪০) ও টাঙ্গাইল শান্তিনগর গ্রামের সামছুল হকের মেয়ে শামীমা (২৭)।

থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, গ্রেনেড হামলা মামলার রায় ঘোষণার পর দুর্বৃত্তরা রংপুর থেকে ঢাকাগামী নাবিল ক্লাসিক পরিবহনে (ঢাকা মেট্রো-ব-১৫-০৬৪৪) পেট্রলবোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। এ সময় নুর মাহমুদ নামে এক যুবদল নেতাকে হাতেনাতে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net