শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৪৮

শিরোনাম :
প্রহসনমূলক পুনঃ ভোট গ্রহন বয়কটের ঘোষনা দিয়েছে ২৪ নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গির মোল্লা

প্রহসনমূলক পুনঃ ভোট গ্রহন বয়কটের ঘোষনা দিয়েছে ২৪ নং ওর্য়াড কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গির মোল্লা

dynamic-sidebar

আগামী ১৩ অক্টোবর প্রহসনমূলক ও হটকারী পুনঃ ভোট গ্রহন বয়কটের ঘোষনা দিয়েছে ২৪ নং ওর্য়াডের কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গির মোল্লা ।

বৃহস্পতিবার এ ভোটে অংশ গ্রহন না করার ও বয়কটের বিষয় বরিশাল আ লিক নির্বাচন কর্মকর্তার বরাবার লিখিত জানিয়েছেন।

নির্বাচন অফিস সূত্র জানান, চলতি বছরের অনুষ্ঠিত ৩০ জুলাই বরিশাল সিটি নির্বাচনে ২৪ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হন জাহাঙ্গির মোল্লা । ৩০ জুলাই ২৪ নং ওয়ার্ডের ৬টি ভোট কেন্দ্রে ভোট ডাকাতি সিল পিঠানো সহ সন্ত্রাসী কার্যক্রমের বিষয় অভিযোগ দেন। তদন্ত শেষে কমিশন ১৩ অক্টোবর বিভিন্ন ওয়ার্ডের ৮ টি কেন্দ্রে পুনঃ ভোট গ্রহনের সিদান্ত নেন। যার মধ্যে ২৪ ওয়ার্ডের শহীদ আবদুর রব সেরেনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ে কেন্দ্রে পুনঃ ভোট গ্রহন অনুষ্ঠিত হবে । ঐ ভোট তিনি বর্জনের বিষয় লিখিত অভিযোগ প্রদান করেছেন।

কাউন্সিলর প্রার্থী জাহাঙ্গির মোল্লা জানান ২৪ নং ওয়ার্ডের ৬ ভোট কেন্দ্রে ভোট ডাকাতির বিষয় নির্বাচনের পূর্বে লিখিত ভাবে জানানো হয় কমিশনকে । ৩০ জুলাই ভোট গ্রহনের দিন ৬ টি কেন্দ্রে সন্ত্রাসী কার্যাক্রমের মাধ্যমে ভোট ডাকাতি ,সিল পিঠানো হলে সাধারন ভোটাররা ভোট দিতে পারেনি। এতে সে ভোট ডাকাতি ,সিল পিঠানো বিষয় কমিশনকে লিখিত ভাবে জানান। কমিশন তদন্ত শেষে শহীদ আবদুর রব সেরেনিয়াবাত মাধ্যমিক বিদ্যালয়ে ১টি কেন্দ্রে পুনঃ ভোট গ্রহনের সিদ্বান্ত গ্রহন করেছে । তাই এই কমিশনের প্রহসনের নির্বাচনকে বয়কট করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net