বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৬

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালে এক থাপ্পড়ে দিনমজুরের মৃত্যু !

dynamic-sidebar

থাপ্পড়ের কারণে গুপ্তধনের সন্ধান জানা এক ব্যক্তির মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের নাম দুলাল ঢালী’র (৪৫)। তিনি পেশায় দিনমজুর ছিলেন। শুক্রবার সাড়ে ৭ টার দিকে শাহজালাল সড়কের জয়নাল মিয়ার ভাড়াটিয়া বাসায় এ ঘটনা ঘটে।

তবে পুলিশের ধারনা চর থাপ্পড়ের কারণে যদি তার মৃত্যু হয়ে থাকে সেটিও স্পষ্ট নয়। কারণ মৃত দুলাল ঢালীর শরীরের বাহিরে কোন ধরনের আঘাতের চিহ্ন বা রক্ত ক্ষরণের চিহ্ন দেখা যায় না।

মৃত দুলাল ঢালীর স্ত্রী সুমী আক্তার জানান, সকাল ৬ টার দিকে তার স্বামী ও তার কয়েকজন বন্ধু গুয়াচিত্রা নামক জায়গায় গিয়েছিলেন। সেখান থেকে মাগরিবের পরে বাসায় ফিরেন। বাসায় ফিরে গোসল করেন দুলাল ঢালী। গোসল সেরে এসে বউ সুমীর কাছে দা চেয়ে বলেন জাহাঙ্গীর তাকে চড় দিয়েছে।

চড় দেয়াকে কেন্দ্র করে দুলাল ঢালী ক্ষিপ্ত হয়ে অজ্ঞাত ব্যক্তি জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যা করার জন্য দা চান। এ কথা বলার সাথে সাথেই দুলাল ঢালী মাটিতে লুটিয়ে পরে। পরে তাকে শেবাচিম হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এদিকে রাত সাড়ে ৯ টার দিকে ঘটনার খবর পেয়ে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার মো: ইমরান আহম্মেদ ও এসআই অরবিন্দু ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

অপরদিকে মৃতের ভাগ্নে নিশাত জানান, তার মামার কাছে গুপ্ত ধনের সন্ধান ছিলো। গুপ্ত ধনের সন্ধানেই তার সহযোগী শাহ আলম, হারুন ও শাহিনসহ কয়েকজনে একসাথে গুয়াচিত্রা নামক স্থানে যান। গুপ্তধনকে কেন্দ্র করে তার মামা দুলাল ঢালীকে হত্যা করা হতে পারে বলে ধারনা করছেন তিনি।

এ ব্যাপারে এয়ারপোর্ট থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) মো: ইমরান আহম্মেদ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে দুলাল ঢালীর লাশ দেখতে পান।

তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তা স্পস্ট বলা যাচ্ছে না। লাশের ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পরে বলা যাবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net