, ,

শিরোনাম :
আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি বরিশালে গুড়িয়ে দেওয়া হল তিনটি অবৈধ ইটভাটা
পিরোজপুরে সুপারি চুরির অভিযোগে যুবলীগ নেতাকে মারধর!

পিরোজপুরে সুপারি চুরির অভিযোগে যুবলীগ নেতাকে মারধর!

dynamic-sidebar

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলায় সুপারি চুরির অভিযোগে ওয়ার্ড যুবলীগ সভাপতি মো. আসাদুল ইসলামের মাথা ফাটিয়ে দিয়েছেন দলীয় নেতাকর্মীরা। গত শুক্রবার দুপুর ১২টার দিকে ইন্দুরকানীর চন্ডিপুর বাজারে এ ঘটনা ঘটে।

মো. আসাদুল ইসলাম বালিপাড়া ইউনিয়নর চন্ডিপুর ৫ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি। মারধরের পর আহত যুবলীগ নেতাকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, চন্ডিপুর গ্রামের ওয়ার্ড আওয়ামী লীগের নেতা ফারুক হাওলাদারের সুপারি বাগান থেকে গত বুধবার রাতে সুপারি চুরি হয়। গত বৃহস্পতিবার সকালে চন্ডিপুর বাজারে চুরি হওয়া সাড়ে ১৩ কুড়ি কাঁচা সুপারি বিক্রি করতে দেখা যায় মিরাজ নামের এক যুবককে। পরে ফারুক ও তার ভাতিজা বালিপাড়া ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব জিয়াউল হাচান রনি বেপারারির কাছ থেকে সুপারিগুলো জব্দ করেন।

ফারুক হাওয়ালাদার পরে খোঁজ নিয়ে জানতে পান, চুরির পর বিক্রি হওয়া ওই সুপারির সঙ্গে ওয়ার্ড যুবলীগ নেতা আসাদুল ইসলাম জড়িত। এ ঘটনা পরে স্থানীয় ওয়ার্ড মেম্বরকে জানানো হলে বিকেলে তিনি সালিশ মীমাংসার কথা বলেন।

সুপারি চুরি নিয়ে আসাদুল ইসলামকে দোষ দেওয়া হয়, এতে বৃহস্পতিবার বিকেলে চন্ডিপুর বাজারে ছাত্রলীগ কার্যালয়ের সামনে বসে যুবলীগ নেতা রনিকে চর-থাপ্পড় দেন আসাদুল ও মিরাজ। এ ঘটনার জের ধরে আসাদুলের ওপর ক্ষিপ্ত হয়ে শুক্রবার দুপুরে আসাদুলকে পিটিয়ে মাথা ফাটিয়ে দেন আওয়ামী লীগ নেতা ফারুক হাওলাদার, তার ভাই বাদশা হাওলাদার ও ভাতিজা রনি। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেন।

এ বিষয়ে ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোস্তফা কামাল হাওলাদার বরিশালটাইমসকে জানান, সুপারি চুরির অভিযোগের বিষয়টি আমাকে জানানো হয়েছিল। বিষয়টি নিয়ে সালিশ মীমাংসার আশ্বাস দিলেও তারা শোনেননি। পরে বাকবিতণ্ডার একপর্যায়ে আসাদুলের সঙ্গে ফারুক হাওলাদারের মারামারি হয়। ’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net