বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১০:৩৫

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
বরিশালে নেটওয়ার্ক বিড়ম্বনায় গ্রামীণফোনের অর্ধ লক্ষাধিক গ্রাহক

বরিশালে নেটওয়ার্ক বিড়ম্বনায় গ্রামীণফোনের অর্ধ লক্ষাধিক গ্রাহক

dynamic-sidebar

সাইফুল ইসলাম, বাবুগঞ্জঃ নেটওয়ার্ক বিড়ম্বনার শিকার বরিশালের বাবুগঞ্জ উপজেলার অর্ধ লক্ষাধিক গ্রামীণ ফোন (জিপি) গ্রাহক। নেটওয়ার্ক সমস্যার কারণে উপজেলার বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কাজে বিঘ্ন ঘটছে। গত প্রায় এক মাসের ও বেশি সময় ধরে প্রতিদিনই নেটওয়ার্ক বিড়ম্বণায় ভুগছে বাবুগঞ্জের গ্রামীন ফোনের গ্রাহকরা।

এমনকি কাস্টমার কেয়ারের সেবায়ও অসন্তুষ্ট গ্রাহকরা। গ্রাহকরা দাবি করেন কাস্টমার কেয়ারে কোনো অভিযোগ জানানো হলে সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয় না। গ্রাহকদের অভিযোগ, টু-জি থেকে থ্রি-জি নেটওয়ার্ক চালুর আগে থেকেই উপজেলায় গ্রামীণ ফোনের নেটওয়ার্ক বিড়ম্বনার শুরু। মোবাইল ফোন কোম্পানিটি সরকারের কাছ থেকে থ্রি-জি তরঙ্গ কিনে উচ্চমূল্যে গ্রাহকদের কাছে মেগাবাইট ও এয়ার টাইম বিক্রি করে। কিন্তু গ্রাহক কাঙ্খিত সেবা পায়নি।

গ্রামীণ ফোনের ডিলার ও সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা গেছে, দেশে ফোর-জি নেটওয়ার্ক চালুর পর গ্রামীণ ফোন বরিশাল জেলা শহরে সম্প্রতি এই সেবা চালু করে। কিন্তু বাবুগঞ্জে উপজেলায় ফোর-জি নেটওয়ার্ক চালু করেনি। গ্রাহকরা আরো অভিযোগ করেন, ফোর-জি নেটওয়ার্ক তো দূরের কথা, জিপি তার গ্রাহকদের এখন পর্যন্ত থ্রি-জি নেটওয়ার্ক সুবিধাই দিতে পারেনি। ফোনে কথা বলার সময় প্রায়ই ফোন কেটে যায়।

এদিকে উপজেলায় গ্রামীণ ফোনের টাওয়ারগুলো নিয়মিত রক্ষণাবেক্ষণ করা হচ্ছে না। এমনকি টাওয়ারের আশপাশের গ্রাহকেরাও জিপি’র নেটওয়ার্ক ব্যবহারে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। নেটওয়ার্ক বিড়ম্বণার বিষয়ে গ্রামীণ ফোনের টেরিটোরি ম্যানেজার (বিক্রয় ও বিতরণ) মোঃ জাহিদুল ইসলাম বলেন,বাবুগঞ্জে তাদের অর্ধ লক্ষাধিক গ্রাহক রয়েছে। নেটওয়ার্কের বিষয়টি কারিগরি বিষয় হওয়ায় তিনি অভিযোগ পাবার পর কারিগরি বিভাগকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net