রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:১৮

শিরোনাম :
বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার

দৈনিক ‘বরিশাল ২৪ ঘণ্টা’ উদ্বোধন করলেন সিটি মেয়র

dynamic-sidebar

বরিশালের সিনিয়র সাংবাদিক নজরুল বিশ্বাস সম্পাদিত দৈনিক ‘‘বরিশাল ২৪ ঘণ্টা’’ পত্রিকাটি আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করলেন সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ।
শুক্রবার (১৬ নভেম্বর) রাতে শহরের শহীদ মিনারের বিপরীত পাশে পত্রিকাটির নিজস্ব কার্যালয়ে অনাড়ম্বর আয়োজনের মধ্যদিয়ে পত্রিকাটির উদ্বোধন করা হয়।

বেসরকারি টেলিভিশন চ্যানেল ‘যমুনা’র বরিশাল ব্যুরো প্রধান কাওসার হোসেনের প্রকাশনাধীন দৈনিক ২৪ ঘণ্টা পত্রিকাটি এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শনিবার থেকে নিয়মিত বাজারে আসছে।

উদ্বোধনী অনুষ্ঠানে রাজনৈতিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা মাহবুবু ‍উদ্দিন বীর বিক্রম, বরিশাল মহানগর আওয়ামী লীগের সিনিয়র যুগ্ম সম্পাদক গাজী নইমুল ইসলাম লিটু, তথ্য ও গবেষণা সম্পাদক হাসান মাহমুদ বাবু শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক নিরব হোসেন টুটুল এবং সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কেফায়েত হোসেন রনি প্রমুখ।

এছাড়া সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন- বরিশাল মেট্রোপলিটন প্রেসক্লাবের সভাপতি দৈনিক শাহানামা পত্রিকার সম্পাদক আবুল কালাম আজাদ, নিউজ এডিটর কাউন্সিল বরিশালের সভাপতি ‘বরিশালটাইমস’র সম্পাদক হাসিবুল ইসলাম, একুশে টেলিভিশনের বরিশাল ব্যুরো মিথুন সাহা, দৈনিক আজকের বার্তা পত্রিকার প্রধান বার্তা সম্পাদক সাংস্কৃতিক ব্যক্তিত্ব কাজল ঘোষ, নাট্যভিনেতা সৈয়দ দুলাল, বাংলানিউজ২৪.কম’র বরিশাল ব্যুরো মুশফিক সৌরভ, কালের কণ্ঠ বরিশাল অফিসের রিপোর্টার মাইনুল ইসলাম সবুজ ও দৈনিক ২৪ ঘণ্টা পত্রিকাটির নির্বাহী সম্পাদক শাহিন সিকদার প্রমুখ।’
উদ্বোধন অনুষ্ঠান শেষে পত্রিকাটির কার্যায়ে দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হয়েছে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net