সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:৩০

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই-এ্যানি

দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই-এ্যানি

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক :::

বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সদস্য মনোনীত হয়েছেন বরিশাল মহানগর ছাত্রলীগ নেত্রী ইসরাত জাহান এ্যানি।
গতকাল ৩০ মে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি মো: সাইফুর রহমান সোহাগ ও সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক চিঠি হাতে এসে পৌঁছায় বলেন জানায় এ‌্যানি।

 

দৈনিক আজকের তালাশের  সাথে একান্ত আলাপকালে কেন্দ্রীয় ছাত্রলীগের নব-নির্বাচিত এই সদস্য বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শকে বুকে ধারন করে গত ৫বছর ধরে বরিশাল মহানগর ছাত্রলীগের একজন কর্মী হিসেবে কাজ করেছিলাম। অামি ভেবেছিলাম বরিশাল মহানগর ছাত্রলীগে আমাকে কোন পদে দেয়া হবে কিন্তু না কেন্দ্রীয় ছাত্রলীগের যে এতবড় মূল্যয়ন আমাকে করবে তা কোনদিন ভাবতে পারেনি।

এ পর্যন্ত আসার পিছনে কার অবদান সবচেয়ে বেশি এমন প্রশ্নের জবাবে এ্যানি বলেন, আমার এ পর্যন্ত আসার পিছনে সবচেয়ে বেশি অবদান বরিশাল মহানগর ছাত্রলীগের সভাপতি জসিম উদ্দিনের। কারন তিনি যদি আমায় রাজনীতির হাতে খড়ি না দিতেন তাহলে আজ এ্যানি এতদূর আসতে পারতো না।

এ্যানি আরও বলেন, আমি মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বরিশাল সদর আসনের সংসদ সদস্য জেবুন্নছা আফরোজ ও ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি ।
দলকে নিয়ে ভবিষ্যত ভাবনা সর্ম্পকে জানতে চাইলে তিনি বলেন, আমি বাংলাদেশের সর্বপ্রথম ও সর্ববৃহত্ত ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের একজন কর্মী এটাই সবচেয়ে বড় কথা। অতীতে যেমন দলের সাথে ছিলাম তেমনি আগামীতেও একজন কর্মী হিসেবে দেশ ও দশের সেবায় নিজেকে নিয়োজিত করতে চাই। এব্যাপারে আমে সকলের সহেযাগীতা কামনা করছি।

বার্তা সম্পাদনায় : মজিবর রহমান নাহিদ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net