, ,

শিরোনাম :
ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার
স্প্যাইডার ম্যানের ‘ভিলেন’ হচ্ছেন বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার

স্প্যাইডার ম্যানের ‘ভিলেন’ হচ্ছেন বিশ্বকাপ জয়ী স্ট্রাইকার

dynamic-sidebar

স্পোর্টস ডেস্ক, ‘চাঁদের ও কলঙ্ক রয়েছে’ বাংলা এই প্রবাদটা হাড়ে হাড়ে মিলে যায় ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী ফ্রান্সের সঙ্গে। ফুটবলের সবচেয়ে বড় আসরের ৭ ম্যাচ খেলেছিল ইউরোপের দেশটি। শেষ পর্যন্ত অপরাজিত চ্যাম্পিয়ন হয় দিদিয়ের দেশমের শিষ্যরা। রাশিয়া যাত্রায় মোট ১৪টি গোল পায় লে ব্লুজরা। এই ১৪ গোলের একটিও আসেনি ফ্রান্সের নাম্বার নাইনের পা থেকে।

বুঝতে হয়তো বাকি নেই যে অলিভিয়ের জিরুদের কথা বলা হচ্ছে। বিশ্বকাপের ২১তম আসরের দলের সঙ্গে প্রতিটি ম্যাচে মাঠে নামেন ফ্রেঞ্চদের মূল স্ট্রাইকার। মোট ৫৬৪ মিনিট একাধিকার সুযোগ পেলেও কোনটিই কাজে লাগাতে পারেননি। অর্থাৎ একটি বারের মতো প্রতিপক্ষের জালে বল পাঠাতে পারেননি ফ্রান্সের ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ গোলদাতা। তাই বলা যায় ফ্রান্সের বিশ্বকাপ জয়ের যাত্রা যদি কোনো সিনেমা হয়, তাহলে এর একমাত্র ভিলেন ছিলেন জিরুদ।

এবার মাঠ ছেড়ে রঙিন পর্দায় কাজ করার সুযোগ এসেছে চেলসি তারকার কাছে। মজার বিষয় হচ্ছে ভিলেনের রোলই পালন করতে হচ্ছে তাকে। ফুটবল ছেড়ে রুপালী পর্দার নাম লেখাচ্ছেন না তিনি। তবে রুপালী পর্দার ঠিকই অংশ হচ্ছেন ৩২ বছর বয়সী এই ফুটবলার।

আমেরিকার বিখ্যাত কমিক সিরিজ মারবেলের নতুন সিনেমা ‘স্পাইডার ম্যান: ইনটু দ্যা স্পাইডার ভার্স’ আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাচ্ছে। অ্যানিমেটেড এই থ্রিডি সিনেমার ডাবিং শিল্পী হিসেবে থাকছেন জিরুদ।

মূলত সিনেমাটির ভিলেন চরিত্র গ্রিন গবলিনের কণ্ঠ দেবেন আর্সেনালের সাবেক এই তারকা। ফ্রেঞ্চ ভার্সনের জন্যই তাকে নেয়া হয়েছে।

শুধু জিরুদ একা নন স্বদেশী সতীর্থ প্রেসনেল কিম্পেম্বেও থাকছেন বিখ্যাত এই সিনামাটিতে। পিএসজি তারকা স্করপিও চরিত্রে কন্ঠ দিচ্ছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net