বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৫

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

বরিশালে চালু হলো প্রয়োজনে অপ্রয়োজনে…

dynamic-sidebar

মো:আরিফ হোসেন: সদিচ্ছা থাকলেই সমাজের হতদরিদ্র মানুষের সেবা করা যায়। তারই প্রমান রাখলেন ছাত্রলীগের সদস্য আবিদুর রহমান ইমন। সমাজের উচ্চবিক্ত ও নিম্নবিত্তের মাঝে বিভেদের দেওয়াল তুলে দিতে স্থাপন করলেন মানবতার দেয়াল। বরিশাল নগরের ভাটিখানার মুখে একটি দোকানের দেয়ালে গরীব অসহায় মানুষের সেবা করার উদ্দেশ্যে স্থাপিত এই দেয়ালে যে কোন সামর্থবান ব্যাক্তি তাদের অব্যবহ্নিত পোষাকসহ যে কোন জিনিস ওই স্থানে রেখে আসবেন। অন্য দিকে হতদরিদ্র যাদের ক্রয় করার ক্ষমতা নেই তারা তাদের প্রয়োজনীয় পোষাক কিংবা বস্তুু ওই স্থান থেকে নিয়ে আসবেন।

এই উদ্দোগ্যে ইমনের সাথে রয়েছেন তারই সহকর্মী ছাত্রলীগ সদস্য তনু, ইষান, বাবু, সিয়াম, সাদসহ বেশ কয়েকজন তরুন। এদিকে তাদের এই কর্মকান্ডকে সাধুবাদ জানিয়েছেন বরিশালের সুশিল সমাজ। এবিষয়ে নগরের আপন সংগীত সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক বাবুল হাওলাদার আজিজ বলেন, যেখানে বিভিন্ন বির্তকিত কর্মকান্ডে ছাত্রলীগ সমালোচিত সেখানে তাদের এই উদ্দোগ সত্যিই প্রশংসার দাবি রাখে। আমরা চাই অন্য ছাত্র সংঠগন ছাড়াও সমাজের তরুনরা এধরনের মহতি কাজে এগিয়ে আসুক।

এবিয়য়ে স্থানীয় মসজিদের ইমাম বলেন, ওনারা যা করছেন তার কোন তুলনা নেই। এধরনের বিষয় বরিশালে এই প্রথম। আমরা আল্লাহর কাছে দোয়া কমনা করি যাতে আল্লাহ তাদের মানুষের সেবা করার মনবাসনা পূর্ন করেন। তবে ভিন্নতর মন্তব্য করেছেন স্থানীয় সাংবাদিক খাজা পিকু। তিনি বলেন,শুধু মানবতার দেয়াল স্থাপন করলেই চলবেনা। নিয়মিত এটির দেখভালসহ চোকাইদের হাত থেকে রক্ষার জন্য নিরাপত্তার বিষয়টিও দেখতে হবে। বিষয়টি নিয়ে আলাপকালে মানকতার দেয়ালের উদোক্তা আবিদুর রহমান ইমন বলেন,আমার অবস্থান থেকে সমাজের জন্য কিছু করার তাগিদ থেকেই এটি স্থাপন করেছি। আমাদের পরিকল্পনা আছে,নগরের মডেল স্কুল,বিএম কলেজসহ নগরের বিভিন্ন স্থানে এই মানবতার দেয়াল স্থাপন করবো।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net