, ,

শিরোনাম :
বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা বিএনপি নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, বহিষ্কারের দাবি বরিশালে নিঁখোজ কিশোর উদ্ধার, হানিট্রাপ চক্রের ৬ সদস্য গ্রেপ্তার ভুয়া সেনা কর্মকর্তা সেজে বরিশাল বিশ্ববিদ্যালয়ে প্রতারণা বরিশাল বিভাগের উন্নয়নে রেল-সড়ক যোগাযোগের সম্প্রসারণ জরুরি বরিশালে রাইট টক বাংলাদেশের উদ্যোগে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু সচেতনতায় প্রচারণা উজিরপুরে বিএনপির মনোনয়নপ্রত্যাশী পলাশ কুন্ডকে লাঞ্ছিত করে বের করে দেওয়ার অভিযোগ জাতীয় যুব দিবস উপলক্ষে বরিশালে পরিচ্ছন্নতা অভিযান বরিশাল শিক্ষাবোর্ডের ১১ শিক্ষাপ্রতিষ্ঠানে পাস করেনি কেউ
প্রেমিককে ডেকে এনে ফেসবুক লাইভে নির্যাতন, গ্রেফতার ৬

প্রেমিককে ডেকে এনে ফেসবুক লাইভে নির্যাতন, গ্রেফতার ৬

dynamic-sidebar

ফেসবুক লাইভে স্কুল ছাত্রীকে নির্যাতনের অভিযোগে ৬ যুবককে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। গতকাল বরিশাল নগরীর বিভিন্ন স্থান থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন ডিবি’র এসআই দেলোয়ার হোসেন। আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই ঘটনায় নির্যাতনের শিকার স্কুলছাত্রীর বাবা কোতয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছেন।

অভিযান পরিচালনাকারী বরিশাল মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের উপ-পরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন জানান প্রেমের সম্পর্কের জের ধরে নির্যাতিত ওই ছাত্রীকে গত ১৮ নভেম্বর গ্রেফতারকৃত তানভিরসহ অন্যান্য অভিযুক্তরা শহীদ আব্দুর রব সেরনিয়াত (দপদপিয়া) সেতুর ঢালে ডেকে আনে। সেখানে ফেসবুক লাইভে রেখে তাকে সকলে মিলে মারধর করে। যা পরবর্তীতে ফেসবুকে ভাইরাল হলে বিষয়টি বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার মাহফুজুর রহমানের নজরে আসে। তার নিদের্শনা পেয়েই বৃহস্পতিবার বরিশাল নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলো কলাপাড়া থানার চাকামইয়া বেতমোর গ্রামের আবুল হাসান হাওলাদারের ছেলে মো. তানভির হোসেন আরিফ (১৯), বাকেরগঞ্জ থানার দূর্গাপাশা ইউনিয়নের জিরাইল গ্রামের মোঃ ইউসুফ খান’র ছেলে মো. ইমরান হোসেন তুষার (১৭), নগরীর রুপাতলী হাউজিং এলাকার মোঃ কবিরুজ্জামানের ছেলে মো. তাজবির রায়হান (১৭), সাগরদী ধান গবেষনা রোডের বাসিন্দা মোঃ সেলিম হাওলাদারের ছেলে মো. তাজিবুল হাসান সায়েম (১৭), কাউনিয়া থানাধীন কাগাশুরা গ্রামের মোঃ মান্নান হাওলাদারের ছেলে মো. ফয়সাল হোসেন (১৮) এবং বাকেরগঞ্জ থানার দূর্গাপাশা ইউনিয়নের জিরাইল গ্রামের মোঃ আবু তালেব এর ছেলে মো. সিয়াম হোসেন (১৮)।

এদিকে এ ঘটনায় জড়িত অপর দুই যুবক সাগরদী ধান গবেষনা রোডের মোঃ মুরাদ ও নগরীর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ইলেকট্রোমেডিকেল বিভাগ তৃতীয় সেমিষ্টারের শিক্ষার্থী মোঃ মমিনুল ইসলাম পলাতক রয়েছে। অভিযানে অংশ নেওয়া বরিশাল মেট্রোপলিটন পুলিশের অপরাধ ও মিডিয়া শাখার সদস্য ওবায়দুল হক জানিয়েছেন এ ঘটনায় স্কুলছাত্রীর বাবা কোতয়ালি মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইন ও নারী শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। ওই মামলায় গ্রেফতারকৃত গ্রপ্তার ৬ জনকে থানায় হস্তান্তর করা হয়েছে। পলাতক বাকি দুইজনকেও গ্রেফতারে পুলিশের সাইবার ক্রাইম টিম কাজ করছে বলে জানান তিনি।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net