বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১১:৫৬

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
উইন্ডিজকে ৬৪ রানে হারাল বাংলাদেশ

উইন্ডিজকে ৬৪ রানে হারাল বাংলাদেশ

dynamic-sidebar

বাংলাদেশ স্পিনারদের স্পিনে নাকাল হলো ওয়েস্ট ইন্ডিজ। ২০৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে- রানেই গুটিয়ে গেল সফরকারীরা। এতে রানে জিতে ২ ম্যাচ টেস্ট সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা। দুর্দান্ত এ জয়ে ফের সামন থেকে থেকে নেতৃত্ব দিলেন তাইজুল ইসলাম। যোগ্য সমর্থন জোগালেন সাকিব।

শনিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডীয়ামে তৃতীয় দিনের খেলায় সকাল সাড়ে নয়টায় মাঠে নামে বাংলাদেশ। এদিন সবকটি উইকেট হারিয়ে ২০৩ রানের লিড পায় টাইগাররা। এরপর ব্যাট করতে নামে অতিথিরা।

শুরুতেই তাইজুলের বোলিং তোপে আউট হন ক্রেইগ ব্রাথওয়েট (অধিনায়ক)। ২৩ বলে মাত্র ৮ রান নিতে পেরেছেন তিনি। তার পর একে একে সাজ ঘরে ফিরেন বাকিরা। চতুর্থ ইনিংসের তৃতীয় ওভারে এসে বাংলাদেশ অধিনায়ক প্রথমে কিয়েরন পাওয়েলকে তুলে নেন। এর পরের ওভারে এসে ফেরান শাই হোপকে। আর তাইজুল তার প্রথম ওভারে এসে তুলে নেন ওপেনার ক্রেগ ব্রাথওয়াট ও রেস্টন চেজকে। নিজের প্রথম বলেই ক্রেগ ব্রাথওয়াটকে ফেরান তিনি। আর পঞ্চম বলে ফেলান চেজকে। এরপর প্রথম ইনিংসের মতো দ্বিতীয় ইনিংসে দ্রুত রান তোলা হেটমায়ারকে ফেরান মেহেদি মিরাজ। তাইজুল বল হাতে ফেরান ডাউরিচ ও বিশুকে। পরে এলবিডব্লিউ করেন কেমার রোচকে।

তৃতীয় দিনের সকালের সেশনেই ৯ উইকেট হারিয়েছে দু`দল। শুরুতে ৫ উইকেটে ৫৫ রান নিয়ে ব্যাট করতে নামে বাংলাদেশ। শুরুতেই উইকেট হারাতে থাকা তারা। এরপর শেষ ইনিংস শুরু করা ওয়েস্ট ইন্ডিজ ষষ্ঠ ওভারের মধ্যে হারায় ৪ উইকেট।

এর আগে বাংলাদেশ তাদের দ্বিতীয় ইনিংসে মাত্র ১২৫ রানে অলআউট হয়ে যায়। দলের হয়ে দ্বিতীয় ইনিংসে সর্বোচ্চ ৩১ রান করেন মাহমুদুল্লাহ। এছাড়া মুশফিক ১৯ এবং মিরাজ করেন ১৮ রান। মিঠুনের ব্যাট থেকে আসে ১৭ রান। দুই ইনিংসে মিলিয়ে ২০৩ রানের লিড পায় বাংলাদেশ। এর আগে প্রথম ইনিংসে ৩২৪ রান তোলে বাংলাদেশ। প্রথম ইনিংসে সফরকারীরা আউট হয় ২৪৬ রানে। বাংলাদেশ লিড পায় ৭৮ রান।

বাংলাদেশের হয়ে প্রথম ইনিংসে দারুণ এক সেঞ্চুরি করেন মুমিনুল। ওয়েস্ট ইন্ডিজের হয়ে হেটমায়ার ও ডাউরিচ করেন ৬৩ করে রান। বাংলাদেশের হয়ে নাঈম হাসান প্রথম টেস্টে নেন ৫ উইকেট। সাকিবের দখলে যায় ৩ উইকেট। এছাড়া ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৪ উইকেট নেন শ্যানন গ্যাব্রিয়েল। দ্বিতীয় ইনিংসে বিশু ৪টি এবং চেজ নেন ৩ উইকেট।

দ্বিতীয় দিন শেষে সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ ১ম ইনিংস: ৩২৪

ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনিংস: ২৪৬

বাংলাদেশ ২য় ইনিংস: ৩৫.৫ ওভারে ১২৫ (ইমরুল ২, সৌম্য ১১, মুমিনুল ১২, মিথুন ১৭, সাকিব ১, মুশফিক ১৯, মিরাজ ১৮, মাহমুদউল্লাহ ৩১, নাঈম ৫, তাইজুল ১, মোস্তাফিজ ২*; বিশু ৪/২৬, চেজ ৩/১৮, ওয়ারিক্যান ২/৪৩, গ্যাব্রিয়েল ১/২৪)।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net