শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৩৯

শিরোনাম :
বাবুগঞ্জে বিস্ফোরক মামলায় ৩ বিএনপি নেতার জামিন

বাবুগঞ্জে বিস্ফোরক মামলায় ৩ বিএনপি নেতার জামিন

dynamic-sidebar

বাবুগঞ্জ প্রতিনিধি ॥ গত ২৫ অক্টোবর বাবুগঞ্জ উপজেলার মধ্য রাজকর সরকারী প্রাথমিক বিদ্যালয় আঙ্গিনা থেকে বোমা উদ্ধারের ঘটনায় বাবুগঞ্জ থানায় দায়ের করা বিষ্ফোরক আইনের মামলায় উচ্চ আদালত থেকে আগাম জামিন পেলেন এজাহারভুক্ত আসামী মোঃ রাজন সিকদার, মোঃ শিমুল সিকদার ও ছাব্বির হোসেন।

আসামী শিমুল সিকদার আদালতের বরাত দিয়ে বলেন, ২রা ডিসেম্বর উচ্চ আদালতের বিচারক মোঃ রেজাউল হক এবং মিঃ জাফর আহম্মেদ’র সমন্বয়ে গঠিত বেঞ্চে আসামীদের পক্ষের আইনজীবি ব্যারিষ্টার মনিরুজ্জমান আসাদ জামিনের আবেদন করলে আদালত তা আমলে নিয়ে সকল আসামীদের আগাম ৬ সপ্তাহের জামিন মঞ্জুর করেন এবং উক্ত ৬ সপ্তাহের মধ্যে তাদের বরিশাল চিফ জুডিশিয়াল মেজিট্রেট আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।

২৫ অক্টোবর বাবুগঞ্জ থানা পুলিশ বাদী হয়ে বোমা উদ্ধারের ঘটনায় উল্লেখিত বিএনপির তিন নেতার বিরুদ্ধে মামলা দায়ের করেছিলেন। আসামীদের দাবী, পুলিশের দায়ের করা বিষ্ফোরক আইনের ওই মামলার ঘটনার সাথে তাদের কোন সম্পৃক্ততা ছিল না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net