বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:২২

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
ফেসবুকে অপপ্রচার চালালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

ফেসবুকে অপপ্রচার চালালে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

dynamic-sidebar

নির্বাচন কমিশন (ইসি) সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জাতীয় নির্বাচন নিয়ে ফেসবুকসহ বিভিন্ন সামাজিক মাধ্যমে অপপ্রচার ও ভুয়া নিউজ করলে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

রোববার (২ ডিসেম্বর) নির্বাচন ভবনে ইসির সঙ্গে বিটিআরসি, পুলিশ, সিআইডি, র‌্যাব, সংশ্লিষ্ট গোয়েন্দা সংস্থা ও দফতরের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ কথা বলেন।

সচিব বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া খবর ও অপপ্রচার ঠেকাতে আরও কঠোর হচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ ক্ষেত্রে ফেক নিউজ বা অপপ্রচার হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ডিজিটাল সিকিউরিটি আইনে মামলাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে।

তিনি আরও বলেন, প্রশাসন ইতোমধ্যে ২৪ ঘণ্টা মনিটরিং শুরু করেছে। ইসি আগামীকাল থেকে মনিটরিং শুরু করবে। এ জন্য ইসির আইসিটি কর্মকর্তাদের সমন্বয়ে নিজস্ব মনিটরিং টিম করা হবে। তারা প্রশাসনের টিমের পাশপাশি কাজ করবে। এ ছাড়া থাকবে গোয়েন্দা নজরদারিও।

সচিব বলেন, সামাজিক মাধ্যম যেন নির্বাচনকেন্দ্রীক অপব্যবহার না হয়। কোনো প্রপাগান্ডা যেন কেউ চালাতে না পারে, সে ব্যবস্থা নিতে বৈঠকে সিদ্ধান্ত হয়েছে। কেউ প্রপাগান্ডা চালালে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। এ ক্ষেত্রে আমরাও দেখবো ওনারাও দেখবে। ডিজিটাল সিকিউরিটি আইন ও অন্যান্য আইনে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। তবে এসব বিষয়ে সচেতনতা সৃষ্টির জন্য বিজ্ঞাপনও প্রচার করা হবে।

‘আমরা সিদ্ধান্ত নিয়েছি কেউ যেন নির্বাচন নিয়ে কোনো ফেক নিউজ না করতে পারে। জাতীয়–আন্তর্জাতিকভাবে কেউ যাতে ফেক নিউজ না করে। ফেক নিউজের বিরুদ্ধেও আমরা ব্যবস্থা নেব।’

উল্লেখ্য, ৩০ ডিসেম্বর একাদশ সংসদ নির্বাচন। এ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হচ্ছে ২ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহার ৯ ডিসেম্বর আর প্রতীক বরাদ্দ ১০ ডিসেম্বর।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net