বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:৫৭

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
চরমোনাইতে গরুতে গাছ খাওয়াকে কেন্দ্র করে মা-মেয়ে পিটিয়ে আহত

চরমোনাইতে গরুতে গাছ খাওয়াকে কেন্দ্র করে মা-মেয়ে পিটিয়ে আহত

dynamic-sidebar

স্টাফ রিপোর্টার ॥বরিশাল সদর উপজেলার চরমোনাইতে গরুতে সিমগাছ খাওয়াকে কেন্দ্র করে মা ও মেয়েকে পিটিয়ে গুরুতর আহত করেছে প্রতিপক্ষরা। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছে।

আহত সূত্রে জানা গেছে, ওই গ্রামের বাসিন্দা মোস্তফা শরীফের সিমগাছ খেয়ে ফেলে একই গ্রামের সোলায়মান মেকারের গরুতে। এ নিয়ে রবিবার দুপুর আড়াইটায় উভয়ের মধ্যে বাকবিতন্ডা হয়। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সোলায়মানের নেতৃত্বে রাসেল, পরি বেগম, রাকিব ও মুন্নিসহ অজ্ঞাত আরো ৮/১০ জনে মিলে মোস্তফা শরীফের স্ত্রী হোসনেয়ারা বেগম খুকিকে হত্যার উদ্দেশ্যে লাঠিসোটা দিয়ে পিটিয়ে গুরুতর আহত করে।

তার ডাকচিৎকার শুনে তার মেয়ে নাজমুন নাহার বেগম (২৩) ঘটনাস্থলে ছুটে গেলে তাকেও পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। পরে স্থানীয়রা আহত মা ও মেয়েকে উদ্ধার করে তাৎক্ষণিক শেবাচিম হাসপাতালে ভর্তি করে।

এদিকে প্রতিপক্ষকে ঘায়েল করার জন্য পরি বেগম (৪১) নামের এক বৃদ্ধা নিজের মাথায় আঘাত করে শেবাচিম হাসপাতালে নাটকীয়ভাবে চিকিৎসাধীন রয়েছে বলে অভিযোগ রয়েছে।

এ ব্যাপারে পরি বেগমের ছেলে রাসেলের মোবাইল ফোনে যোগাযোগ করলে তিনি ব্যস্ত আছেন বলে বিষয়টি এরিয়ে যান। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহতের পরিবার জানায়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net