, ,

শিরোনাম :
ঝাড়ফুঁকের নামে কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্ক, কবিরাজের বিরুদ্ধে মামলা ​বরিশালের সেরা প্যানেল আইনজীবীর সম্মাননা পেলেন অ্যাড. মো: তারিকুল ইসলাম ভ্যানচালকের ঘরে দুটি ‘কবর’ জেগে উঠেছে বলে দাবি, ঝাড়ফুঁক নিতে ভিড় ‘আ.লীগ গোপনে নয়, ওপেনে ঢাকা দখল করবে’ পোস্টের পর ছাত্রলীগ নেতা গ্রেফতার ধর্মকে পুঁজি করে রাজনৈতিক ফায়দা বন্ধ করতে হবে: জহির উদ্দিন স্বপন দুই পক্ষের দ্বন্দ্ব, বরিশালের ৬ রুটে বাস-থ্রি হুইলার চলাচল বন্ধ বরিশালে যুবকের রহস্যজনক মৃত্যু, শ্বশুরবাড়ির বিরুদ্ধে হত্যার অভিযোগ বরিশালে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশনা বরিশালে পরিত্যক্ত স্থান থেকে ৯ ককটেল উদ্ধার ছেলের মৃত্যুর খবর শুনে মারা গেলেন প্রবাসী বাবা
এক লাফে ১৪ ধাপ এগিয়ে মিরাজ, উন্নতি সাকিব-রিয়াদেরও

এক লাফে ১৪ ধাপ এগিয়ে মিরাজ, উন্নতি সাকিব-রিয়াদেরও

dynamic-sidebar

মিরপুর টেস্টে বাংলাদেশের অর্জনকে বিস্ময়করই বলা হচ্ছে। ঐ টেস্টে জয়ের দুই নায়ক সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ। দুই ‘হাসানের’ অসাধারণ পারফরম্যান্সে ক্যারিবীয়দের হোয়াইটওয়াশ করেছে টাইগররা। দলের এমন দুর্দান্ত পারফরম্যান্সের প্রতিফলন ফুটে উঠেছে সদ্য প্রকাশিত আইসিসি র‌্যাঙ্কিংয়েও। গতকাল প্রকাশিত র‌্যাঙ্কিংয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন মিরাজ। তার সঙ্গে র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে সাকিব ও মাহমুদউল্লাহ রিয়াদের।

মিরপুর টেস্টে সাকিব ও মিরাজের দুর্দান্ত পারফরম্যান্সে ইনিংস ও ১৮৪ রানে জয় পেয়েছে বাংলাদেশ। এ জয়ে বল হাতে প্রথম ইনিংসে ৫৮ রানে ৭টি ও দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ৫ উইকেট নিয়েছিলেন মিরাজ। ১১৭ রানে ১২ উইকেট নেওয়ার মধ্য দিয়ে র‌্যাঙ্কিংয়ে বড় উন্নতি হয়েছে ২১ বছর বয়সি এ তারকার। টেস্ট বোলিংয়ে ৩০ নম্বর থেকে ১৪ ধাপ এগিয়ে বর্তমানে ১৬তম স্থানে উঠেছেন মিরাজ। ৬৯৬ র‌্যাটিং পয়েন্ট নিয়ে যা মিরাজের ক্যারিয়ার সেরা অবস্থান।

ওয়েস্ট ইন্ডিজকে ২-০তে হোয়াইটওয়াশ করলেও টেস্টে ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ে সেরা ২০ কোনো পরিবর্তন আসেনি। তবে ঢাকা টেস্টে ৮০ রানের ইনিংস খেলায় বড় উন্নতি হয়ে টাইগার অধিনায়ক সাকিব আল হাসানের। আগের থেকে ৭ ধাপ এগিয়ে বর্তমানে র‌্যাঙ্কিংয়ে তার অবস্থান ২১। টেস্ট বোলিং র‌্যাঙ্কিংয়েও একই অবস্থানে রয়েছেন তিনি।

সাকিবের সঙ্গে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে মাহমুদউল্লাহ রিয়াদের। মিরপুরে ১৩৬ রানের ইনিংসের উপহার হিসেবে তালিকায় ১৫ ধাপ উন্নতি হয়েছে তার। বর্তমানে ৪৮তম অবস্থানে এসেছেন বাংলাদেশি এ তারকা। তবে অবনতি হয়েছে মুমিনুল ও মুশফিকের। আগের অবস্থান থেকে দুই ধাপ পিছিয়ে ২৬তম অবস্থানে রয়েছেন মুমিনুল। আর সাত ধাপ পিছিয়ে র‌্যাঙ্কিংয়ে ২৮তম অবস্থানে চলে গেছেন মুশফিক।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net