বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১২:২০

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
বান্দরবানের ১৪টি ভোট কেন্দ্রের জন্য থাকবে হেলিকপ্টার

বান্দরবানের ১৪টি ভোট কেন্দ্রের জন্য থাকবে হেলিকপ্টার

dynamic-sidebar

আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বান্দরবানের ১৭৬টি ভোট কেন্দ্রের মধ্যে ১৪টি ভোট কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহার করা হবে। দুর্গম ও যাতায়াত ব্যবস্থা না থাকায় এসব কেন্দ্রে হেলিকপ্টার ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

কেন্দ্রগুলো হলো- রুমা উপজেলার নুনতিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাকনিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও চিংলক পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, থানচি উপজেলার রেমাক্রী বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড় মধু বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয়, ছোট মধু সাখইউ কারবারি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, তিন্দু গ্রæপিং পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, চাইথোয়াইহ্লা কারবারি পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, জিন্না পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, আলীকদম উপজেলার মাংরুম পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, কুরুকপাতা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পোয়ামুহুরী মৈত্রী স্কুল, রোয়াংছড়ি উপজেলায় রনিন পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দৈয়কুমার পাড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়।

জেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, ৭টি উপজেলা, ২টি পৌরসভা ও ৩৩টি ইউনিয়ন নিয়ে ৩০০ নম্বর সংসদীয় আসন বান্দরবান। এখানে মোট ভোটার ২ লাখ ৪৬ হাজার ১৮৩ জন। এরমধ্যে ১ লাখ ২৮ হাজার ২৯ জন পুরুষ ও ১ লাখ ১৭ হাজার ৫৪ জন নারী ভোটার।
বান্দরবান জেলা নির্বাচন কর্মকর্তা মো. রেজাউল করিম বলেন, ‘জেলার ১৭৬টি ভোটকেন্দ্রের মধ্যে ১৪টি ভোটকেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছাতে হেলিকপ্টার ব্যবহার করা হবে। দুর্গম ও যোগাযোগ ব্যবস্থা না থাকায় এসব এলাকার ভোটকেন্দ্রে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম ও জনবল পৌঁছানো হবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net