বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ১:০৫

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার
ভোট আসলেই আতঙ্ক বাড়ে দলিত সম্প্রদায়ের মাঝে

ভোট আসলেই আতঙ্ক বাড়ে দলিত সম্প্রদায়ের মাঝে

dynamic-sidebar

শামীম আহমেদ, ॥ নির্বাচন পরবর্তী নির্যাতন বন্ধ, নিরাপত্তা ও নির্বাচনী ইশতেহারে দলিতদের অধিকার মর্যাদা এবং যথার্থ উন্নয়ন নিশ্চিতের অধিকার বাস্তবায়নসহ ২২ দফা দাবীতে বুধবার বেলা সাড়ে এগারোটায় বরিশালে সংবাদ সম্মেলন করেছে বাংলাদেশ দলিত পরিষদের নেতৃবৃন্দরা।

সংগঠনের নগরীর ফলপট্টিস্থ বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের বিভাগীয় সভাপতি জীবন রবি দাস বলেন, স্বাধীনতার ৪৭ বছর পার হলেও এক কোটি দলিত সম্প্রদায় সকল দিক থেকে পিছিয়ে রয়েছে। প্রতিবার নির্বাচনের পর বিশেষ একটি রাজনৈতিক দলের সন্ত্রাসীরা তাদের ভিটে-মাটি থেকে উচ্ছেদ করে থাকে। নির্বাচন পরবর্তী সহিংসতার শিকার হলেও তাদের পাশে কেউ দাঁড়ায় না। তাই ভোট আসলেই তাদের মধ্যে আতঙ্ক বেড়ে যায়।

তিনি আরও বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তারা ভোট দিতে শঙ্কার মধ্যে রয়েছেন। তাই বৈষম্য বিলোপ আইন ২০১৫ পাশ করে দলিতদের অধিকার ফিরিয়ে দেয়াসহ নির্বাচন কমিশনের কাছে একাদশ জাতীয় নির্বাচনে নিরপক্ষতা নীতি অনুসরন করে সাংবিধানিক মতে একটি শান্তিপূর্ণ নির্বাচন করার জন্য তারা আহবান করেন। সংবাদ সম্মেলনে দলিত পরিষদের নেতা বিনয় কৃষ্ণ ঋষীসহ অন্যান্য নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net