বরিশাল নগরীর নতুল্লাবাদ সংলগ্ন জিয়া সড়কে ভয়াবহ অগ্নিকান্ডে ৬ টি দোকান আগুনে পুড়ে ছাই হয়েছে। গতকাল ৫ ডিসেম্বর বুধবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে এ আগুনের সূত্রপাত ঘটে।
ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুর ছত্তার মন্ডল জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। ফায়ার সার্ভিসের মোট ৬ টি ইউনিট ও স্থানীয়দের সহায়তায় প্রায় ২ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে এসেছে।
তিনি আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শর্টসার্কিটের মাধ্যমে এ ঘটনা ঘটতে পারে। তবে, তদন্তের পর স্পষ্ট করে বলা যাবে। অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৬ টি দোকানের মালিকরা জানায় প্রায় ৫ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে তাদের।
অগ্নিকান্ডের খবর শুনেই ঘটনাস্থলে ছুটে গেলেন বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ ও বরিশাল কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল ইসলাম, কাউন্সিলর মো:জাহাঙ্গীর হোসেন,বরিশাল মহানগর আওয়ামী লীগ নেতা নিরব হোসেন টুটুল।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply