বুধবার, ১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ২:৪১

শিরোনাম :
দক্ষিণাঞ্চলের ২ হাজার ৫৯৯ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক স্বামীকে হত্যা করে ঘরে তালা দিয়ে পালালেন স্ত্রী বরিশালে বাসচাপায় মাদ্রাসাশিক্ষিকা নিহত অবশেষে সমকালের পাওনা টাকা বুঝে পেল নিহত সাংবাদিক পুলকের পরিবার বেড নেই, মেঝে ও সিঁড়িতেই ডেঙ্গু চিকিৎসা পিরোজপুরে ১২ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে বাবা গ্রেপ্তার বরিশালে কার্যক্রম নিষিদ্ধ আ. লীগ নেতা গ্রেপ্তার বরিশালে স্ত্রী হত্যায় প্রকৌশলী স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড বরিশালের ইন্দো বাংলা ফার্মাসিউটিক্যালস কারখানা বন্ধ ঘোষণা ওয়ার্ল্ড ভিশনের উদ্যোগে ২২ নম্বর ওয়ার্ডকে বাল্যবিয়ে-শিশুশ্রমমুক্ত করার অঙ্গীকার

উইন্ডিজকে হারাল বিসিবি একাদশ

dynamic-sidebar

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ওয়েস্ট ইন্ডিজ। এরপর ওয়ানডে সিরিজের আগে প্রস্তুতি ম্যাচেও হেরেছে তারা। বিসিবি একাদশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজ দল হেরেছে ৫১ রানে। বড় রানের ম্যাচে জয় তুলে নিয়ে দারুণ আত্মবিশ্বাস বাড়িয়ে নিয়েছে তামিম-সৌম্য, মাশরাফি-রুবেলরা।

বৃহস্পতিবার সাভারে বিকেএসপির মাঠে প্রথমে ব্যাট করে ৩৩১ রান তোলে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে বিসিবি একাদশও। বাংলাদেশ দলের ওপেনার তামিম ইকবাল ইনজুরি থেকে ফিরে প্রস্তুতি ম্যাচ খেলার আগ্রহ প্রকাশ করেন। উদ্দেশ্যে ব্যাটিংটা একটু ঝালিয়ে নেওয়া। তামিম সুযোগটা দারুণভাবে নিয়েছেন। এশিয়া কাপের প্রথম ম্যাচে ছিটকে যাওয়া তামিম প্রস্তুতি ম্যাচে পেয়েছেন দারুণ এক সেঞ্চুরি।

এরপর সৌম্য সরকারের সেঞ্চুরিতে ম্যাচ জিতে ফেরে বিসিবি একাদশ। মাশরাফির নেতৃত্বে সৌম্যরা তোলে ৪১ ওভারে ৬ উইকেটে ৩১৪ রান। কিন্তু বৃষ্টি আইনে বিসিবি একাদশ জয় পায় ৫১ রানে।

বিসিবি একাদশের হয়ে এ ম্যাচে তামিম খেলেন ৭৩ বলে ১০৭ রানের ইনিংস। আর সৌম্য সরকার ৮৩ বলে ১০৩ রান করে অপরাজিত থাকেন। তার সঙ্গে অধিনায়ক মাশরাফি করেন ১৮ বলে ২২ রান। এছাড়া ইমরুল ২৭ ও আরিফুল হক ২১ রান করেন।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের শাই হোপ ৮‌১ এবং রোস্টন চেজ খেলেন ৬৫ রানের ইনিংস। এছাড়া ড্রারেন ব্রাভো ২৭, হেটমায়ার ৩৩ এবং ফ্যাবিয়ান অ্যালেন করেন ৪৮ রান। বাংলাদেশের হয়ে রুবেল, নাজমুল অপু ও মেহেদি হাসান রানা দুটি করে উইকেট নেন। একটি উইকেট পান মাশরাফি। আগামী ৯ ডিসেম্বর বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ প্রথম ওয়ানডে ম্যাচ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net