শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৯

শিরোনাম :

বরিশালে ৫ দিন ধরে চলছে বিজয়ের অনুষ্ঠানমালা

dynamic-sidebar

নিজস্ব প্রতিবেদক ॥ মহান বিজয় দিবস উপলক্ষে বরিশালে চলছে ৫দিন ধরে বিজয়ের অনুষ্ঠান। নগরীর ৫টি স্পটে ৭ দিন ব্যাপী এ সাংস্কৃতিক অনুষ্ঠানমালার আয়োজন করেছে বরিশালের ২৭টি সংগঠনের জোট সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ। ৫ম দিন শুক্রবার নগরীর কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেল থেকে এই অনুষ্ঠান শুরু হয়েছে। প্রথমে সংস্কৃতি পরিষদের গীতি আলেখ্য দিয়ে অনুষ্ঠানের সুচনা করা হয়। পরে আলোচনা অনুষ্ঠানে নজমুল হোসেন আকাশ’র সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনা করেন বরিশাল শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো: ইউনুস, এসএম ইকবাল ও নজরুল ইসলাম চুন্নু। পরে বরিশাল শিল্পমঞ্চের আবৃত্তি আলেখ্য, উত্তরনের গীতি আলেখ্য, অর্নিবানের সংগীত, স্বর্নালী ও শব্দাবলীর নৃত্য এবং শেষে বরিশাল থিয়েটারের নাটক পরিবেশিত হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net