বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৬:৪৩

শিরোনাম :
বরিশালে ধ্রুতারার উদ্যোগে বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

বরিশালে ধ্রুতারার উদ্যোগে বিউটিফিকেশন প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত

dynamic-sidebar

বরিশাল অফিস :::

ধ্রুবতারা ইয়ূথ ডেভেলভমেন্ট বরিশাল জেলা শাখার আয়োজনে ও স্বনির্ভর বাংলাদেশের অর্থায়নে বিউটিফিকেশন এন্ড পার্লার মানেজমেন্ট প্রশিক্ষণের সমাপনী এবং সনদ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ জুন) বিকেলে শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বরিশাল জেলা অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) আবুল কালাম তালাুকদার। প্রজেক্ট বাস্তবায়ন কমিটির অাহবায়ক মেরী সূর্যানী সমাদ্দারের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আক্কাস হোসেন, বরিশাল সাংস্কৃতি সমন্বয় পরিষদের সভাপতি এস এম ইকবাল, জেলা শাখার উপদেষ্টা কাজল ঘোষ, কেন্দ্রীয় সহ-সভাপতি মো: বাহাউদ্দিন গোলাপ, বিভাগীয় সভাপতি মনিরুল ইসলাম,কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক পলাশ তালুকদার। অনুষ্ঠান শেষে প্রশিক্ষকপ্রাপ্ত ১০নারীর মধ্যে সনদ বিতরন করা হয়। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক নবিন আহমেদ, প্রেসিডিয়াম সদস্য এইচ এম গিয়াস উদ্দিন, প্রজেক্ট বিষয়ক সম্পাদক কেএম রুবেল, বিভাগীয় যুহ্ম সম্পাদক লোকমান হোসেন, প্রজেষ্ট বিষয়ক সম্পাদক জিল্লুর রহমান, জেলা সহ-সভাপতি আরাফাত রহমান, সাধারন সম্পাদক মেহেদী আরিফ, যুগ্ম সম্পাদক আমির হোসেন সহ ধ্রুবতারা ইয়ূথ ডেভোলভমেন্ট কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net