বৃহস্পতিবার, ১৭ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৪:৫৩

শিরোনাম :

ঢাকাগামী গ্রীন লাইনের ধাক্কায় সিমেন্টবাহী কার্গো ডুবি

dynamic-sidebar

বরিশালের হিজলা উপজেলায় ঢাকাগামী গ্রীন লাইন জলযানের ধাক্কায় সিমেন্টবাহী কার্গো ডুবির ঘটনা ঘটেছে। এসময় ওই কার্গোতে ১২’শ ব্যাগ সিমেন্ট ছিল।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, শুক্রবার সকালে সেভেন হর্স সিমেন্ট বহনকারী এম বি রায়হান রাইছা পরিবহন নামে একটি কার্গো নরায়নগজ্ঞ থেকে ছেড়ে আসে। ওই কার্গোতে ঝালকাঠী জেলার নলছিটির মেসার্স তালুকদার ভান্ডারের ১২০০ ব্যাগ সিমেন্ট ছিল। এদিকে বরিশাল থেকে দুপুর ৩ টায় বরিশাল থেকে ঢাকাগামী গ্রীন লাইন জলযান ঘাট থেকে ছেড়ে যায়। বিকাল পৌনে ৫ টায় গ্রীনলাইনটি হিজলা লঞ্চ ঘাট পাড় হয়ে নিকটবর্তী স্থানে পৌছালে দ্রুতগতীর কারনে নিয়ন্ত্রণ হারিয়ে এম বি রায়হান রাইছা পরিবহন নামে একটি কার্গোকে ধাক্কা দিলে, তলা ছিদ্র হয়ে ঘটনাস্থলেই কার্গোটি ডুবে যায়। এ দূর্ঘটনায় নৌ আইনে মামলার প্রস্তুতি হচ্ছে বলে জানা গেছে সংশ্লিষ্ট সূত্র থেকে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net