রবিবার, ১৬ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, সন্ধ্যা ৭:৫৩

শিরোনাম :
পটুয়াখালীতে আইনজীবী দম্পতিকে কুপিয়ে জখম, মাদক মামলার মূল আসামি গ্রেপ্তার বরিশালে ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল, ছাত্রদল সভাপতির অব্যাহতি দেশের সব জেলা-উপজেলায় তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্যমন্ত্রী বরিশালে আন্তর্জাতিক মানের তথ্য কমপ্লেক্স নির্মাণ করা হবে: তথ্য ও সম্প্রচারমন্ত্রী বরিশাল শিক্ষা বোর্ড: নবম শ্রেণির নিবন্ধনে বাড়তি টাকা প্রেমের প্রস্তাব ঘিরে ববিতে রাতভর সংঘর্ষ, আহত ২০ বরিশালের পান যাচ্ছে মধ্যপ্রাচ্য ও ইউরোপে আগৈলঝাড়ায় জাল দলিলে নামজারি, লিয়াকত হাওলাদারের বিরুদ্ধে জালিয়াতি মামলা সন্তানসহ বিষপান মায়ের, হাসপাতালে শিশুকন্যার মৃত্যু বাকেরগঞ্জে খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা

ভোলার বোরহানউদ্দিনে আ’লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২০

dynamic-sidebar

ভোলার বোরহানউদ্দিনে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন। ভাঙচুর করা হয়েছে ১০টি মোটরসাইকেল ও ৪/৫টি মাইক্রোবাস। রোববার (১৬ ডিসেম্বর) সকালে উপজেলার হাকিমুদ্দিন নামক এলাকায় সংঘর্ষের এ ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয়রা জানান, সকালের দিকে বিএনপি নেতা হাফিজ ইব্রাহিমের আগমন উপলক্ষে মিছিল করে বিএনপির নেতাকর্মীরা। এ সময় আওয়ামী লীগের নেতাকর্মীরাও মিছিল বের করে। এক পর্যায়ে মিছিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে দুইপক্ষের লোকজনের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। যা পরবর্তীতে সংঘর্ষে রূপ নেয়। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন।বোরহানউদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অসীম কুমার এ তথ্য নিশ্চিত করে বলেন, ঘটনার পর পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। এদিকে ওই ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষ একে অপরের উপর দোষ চাপাচ্ছে। এতে উভয়পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net