শুক্রবার, ১৮ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৭:১০

শিরোনাম :
ভোলার সুতা পট্টিতে অগ্নিকাণ্ড: অর্ধকোটি টাকার ক্ষতি

ভোলার সুতা পট্টিতে অগ্নিকাণ্ড: অর্ধকোটি টাকার ক্ষতি

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ভোলা শহরের জিয়া মার্কেট সংলগ্ন সুতা পট্টিতে আগুন লেগে পুড়ে গেছে ১৫টি দোকান। এতে প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।
রোববার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানায়, আগুনে চারটি মুদি দোকান, পাঁচটি সুতার দোকান ও ছয়টি গোডাউনসহ মোট ১৫টি দোকান পুড়ে ছাই গেছে। এতে তাদের প্রায় অর্ধকোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভোলা ফায়ার সার্ভিসের ফায়ারম্যান মো. ছিদ্দিকুর রহমান বলেন, সুতা পট্টির একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। এতে মুহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ভোলা সদর থেকে দু’টি, দৌলতখান, চরফ্যাশন, তজুমদ্দিন ও বোরহানউদ্দি থেকে একটি করে মোট ছয়টি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টা করে আগুন নেভাতে সক্ষম হয়।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে ভোলা সদর আসনের আওয়ামী লীগ প্রার্থী তোফায়েল আহমেদ ও বিএনপি প্রার্থী গোলাম নবী আলমগীর ঘটনাস্থল পরিরদর্শন করে ক্ষতিগ্রস্তদের সমবেদনা জানিয়েছেন।

ভোলা রেডক্রিসেন্টর একটি দলও আগুন নেভানোর কাজে সহযোগিতা করেছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net