সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৫

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০
বরিশালে লাল সবুজ ব্রিগেড’র উদ্যোগে ঈদ উৎসব

বরিশালে লাল সবুজ ব্রিগেড’র উদ্যোগে ঈদ উৎসব

dynamic-sidebar

বরিশালে সুবিধা বঞ্চিত ১শ’ শিশুর হাতে ঈদ বস্ত্র তুলে দিলো ‘লাল সবুজ ব্রিগেড’ নামের একটি সংগঠন।

শনিবার (২৪ জুন) বেলা সাড়ে ১১টায় আইসডিএ মিলনায়তনে আনুষ্ঠানিক ভাবে শিশুদের হাতে এ পোষাক তুলে দেওয়া হয়।

এসময় সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক গাজী মো. সাইফুজ্জামান, সংগঠনের আহবায়ক মৃদুল ইসলামসহ সদস্যরা।

নতুন পোশাক পেয়ে বেশ উচ্ছ্বসিত হয় সুবিধা বঞ্চিত শিশুরা।

পোশাক দেওয়ার সময় জেলা প্রশ‍াসক বলেন, ঈদে নতুন পোষাক পড়ে ঘুড়ে বেড়াবে এটাই সব শিশুদের ইচ্ছা। তবে এতিম, অসহায়, দুঃস্থ পরিবারের অনেক শিশু এই আনন্দ থেকে বঞ্চিত হয়। তাদের এ উদ্যোগকে স্বাগত জানাচ্ছি।

আয়োজকদের ধন্যবাদ জানিয়ে তিনি বলেন,  সুবিধাবঞ্চিত শিশুদের পাশে সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

সংগঠনের আহবায়ক মৃদুল ইসলাম বলেন, তারা নিজেরা প্রতিটি ঘরে গিয়ে ঈদে পোষাক কেনার সামর্থ্য নেই এমন এক’শ শিশুকে বাছাই করে এনছেন। এই নিয়ে চার বছর হলো তারা এই কর্মসূচি আইসিডিএ এবং ব্লাড ডোনার ক্লাবের সহায়তায় অয়োজন করেছেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net