সোমবার, ৩রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, বিকাল ৩:৩৫

শিরোনাম :
দুর্গাসাগর থেকে হরিণ নিখোঁজের এক বছর পর কেয়ারটেকার-পাহারাদার গ্রেপ্তার বরিশালে ঘরের পাশে রাখা বালুভর্তি বস্তায় হঠাৎ বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৩ পটুয়াখালীতে জেলের জালে ধরা পড়ল ২৬ কেজির ভোল মাছ পদ্মাসেতুর সুফল মিললেও শিল্পে আশানুরূপ অগ্রগতি নেই বরিশালে ভোলা-বরিশাল সেতু হলে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ সহজ হবে বরিশাল বিশ্ববিদ্যালয় ছাত্রদলের ৩ নেতাকে মারধর! বিক্ষোভের মুখে এবার বরিশালের সিভিল সার্জনকে প্রত্যাহার লোডশেডিং ও ‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে অতিষ্ঠ মেহেন্দিগঞ্জবাসী বানারীপাড়ায় ১৭ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০

পবিত্র ঈদুল ফিতর আজ

dynamic-sidebar

সন্ধ্যার আকাশে একপলক চাঁদের দেখা মিলতেই কোটি প্রাণে অন্যরকম এক স্পন্দন ছুঁয়ে গেছে। গতকাল রোববার সন্ধ্যায় বাংলাদেশের আকাশে সেই চাঁদ উঠে। পবিত্র শাওয়াল মাসের চাঁদ। আজ সোমবার উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

গতকাল রোববার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির উদ্যোগে ইসলামিক ফাউন্ডেশন, বায়তুল মোকাররম সভাকক্ষে অনুষ্ঠিত সভা শেষে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়। ওই সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

একমাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ। আজ শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় বাংলাদেশের ঘরে ঘরে আনন্দের বন্যা বইছে। যদিও সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে আজ ঈদ হওয়ায় বাংলাদেশে সোমবার ঈদ হওয়ার সম্ভাবনা আগে থেকেই ছিল। কিন্তু তবুও চাঁদ দেখার অপেক্ষায় ছিল একমাস সিয়াম সাধনায় মগ্ন মুসলমানেরা।

এখন ঈদ জামাতে নামাজ আদায়ের প্রস্তুতি গ্রহণ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। রাজধানীসহ সারা দেশে সরকারি-বেসরকারি উদ্যোগে গ্রহণ করা সকল ঈদ জামাতের সব প্রস্তুতি ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে।

পবিত্র ঈদ-উল-ফিতর নামাজ আদায়ে জাতীয় ঈদগাহের সব ধরণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নেওয়া হয়েছে চার স্তরের নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। মোতায়েন থাকবে আইন-শৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। আবহাওয়া অনুকূলে থাকলে রাজধানীতে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সুপ্রিম কোর্ট প্রাঙ্গনের জাতীয় ঈদগাহে সকাল সাড়ে ৮টায়। আর আবহাওয়া খারাপ থাকলে সকাল ৯টায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে। জাতীয় ঈদগাহ প্রস্তুতকারী সংশ্লিষ্টরা বলছেন, লাখো মুসল্লির ঈদের নামাজ আদায়ের জন্য প্রায় প্রস্তুত জাতীয় ঈদগাহ।

রাষ্ট্রপতি আবদুল হামিদ, সুপ্রিম কোর্টের বিচারপতি, মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, রাজনীতিবিদসহ সব শ্রেণি-পেশার মানুষ জাতীয় ঈদগাহের প্রধান জামাতে অংশ নেয়। এছাড়া নারীদের জন্যও আলাদা নামাজ পড়ার ব্যবস্থা করা হয়।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net