রবিবার, ২রা আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৯:৫৬

শিরোনাম :
ঢাকা-বরিশাল মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে, আহত অন্তত ২০ বরিশালের ৬ রুটে চলছে বাস ধর্মঘট, যাত্রীদের ভোগান্তি জুলাই শহীদদের আত্মত্যাগ আমাদের জীবনের অনুপ্রেরণা : বরিশাল সিটি প্রশাসক আদালতের নির্দেশে ২৮টি চোরাই গরু নিলামে বিক্রি শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে ৪ মাস পর গ্রেপ্তার মাদ্রাসাশিক্ষক বরিশালে ২৮০ পিস ইয়াবাসহ মাদককারবারি গ্রেপ্তার তৃতীয়বার গিনেসবুকে বরিশালের নিপা বরিশালে কোস্ট গার্ডের অভিযানে ২ ড্রেজার-বাল্কহেডসহ আটক ৭ বরিশালের লাকুটিয়া খাল খনন না করেই রাষ্ট্রীয় কোষাগারে ফেরত কোটি কোটি টাকার বরাদ্দ নতুন ভবনের অপেক্ষায় ১৫০ শিক্ষার্থী, তপ্ত টিনশেডেই চলছে পাঠদান
বছরের দীর্ঘতম রাত আজ, ক্ষুদ্রতম দিন কাল

বছরের দীর্ঘতম রাত আজ, ক্ষুদ্রতম দিন কাল

dynamic-sidebar

বিজ্ঞানীদের গবেষণা আর গ্রহের পরিভ্রমণের হিসাব অনুযায়ী, আজ ২১ ডিসেম্বর চলতি বছরের দীর্ঘতম রাত হতে যাচ্ছে। আর আগামীকাল ২২ ডিসেম্বর অনুমিতভাবেই হতে যাচ্ছে বছরের ক্ষুদ্রতম দিন। এদিকে বাংলাদেশে চাঁদের হিসাব অনুযায়ী, আজ পূর্ণিমা রাত। সবমিলিয়ে প্রকৃতিপ্রেমীদের কাছে উপভোগ্য একটি রাত হতে যাচ্ছে আজ।গ্রহ-উপগ্রহের হিসাব অনুযায়ী, ২১ ডিসেম্বর সূর্য মকরক্রান্তি রেখা বরাবর অবস্থান করে এবং উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। সূর্যের এমন অবস্থানের কারণে বাংলাদেশসহ উত্তর গোলার্ধের সবগুলো দেশে ২১ ডিসেম্বর দিবাগত রাত হবে বছরের সবচেয়ে দীর্ঘতম রাত। আর এই গোলার্ধে শনিবার ২২ ডিসেম্বর হবে বছরের ক্ষুদ্রতম দিন।উত্তর গোলার্ধে হয়তো আজ দ্রুত সন্ধ্যা নামবে। তবে ভোর হতে সবচেয়ে বেশি সময় লাগবে। অপরদিকে দক্ষিণ গোলার্ধে হবে ঠিক বিপরীত অবস্থা। আজ শুক্রবার দক্ষিণ গোলার্ধে বছরের দীর্ঘতম দিন আর শনিবার হবে সবচেয়ে ছোট রাত।জ্যোতির্বিজ্ঞানীরা বলছেন, ‘২১ ডিসেম্বর উত্তর মেরু সূর্য থেকে কিছুটা দূরে হেলে থাকে। ফলে এই গোলার্ধের মানুষ সবচেয়ে লম্বা সময়ের রাত পান। ফলে স্বাভাবিকভাবেই সবচেয়ে ছোট দিন হয়। আর দক্ষিণ গোলার্ধে ঠিক তার বিপরীত চিত্র।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net