, ,

শিরোনাম :
একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ স্ট্রোক করে মৃত্যুবরণকারী যুবদল নেতা জি. এম. মনিরের পরিবারের পাশে যুবদল বরিশাল সিটির বর্জ্য ব্যবস্থাপনায় যৌথ গবেষণা প্রস্তাব হস্তান্তর স্কুলে যাওয়ার কথা বলে ঢাকায় ৩ স্কুলছাত্রী, কারখানা থেকে উদ্ধার ববির মেডিকেল সেন্টার নির্ধারিত সময়ের আগে বন্ধ করায় দপ্তরপ্রধানকে শোকজ বরিশালে সাবেক শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বরিশাল বিভাগে ডেঙ্গুতে সাত দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ভর্তি প্রায় ১,৪০০

ভোলায় দুর্বৃত্তদের হামলায় যুবলীগের ৩ নেতা আহত

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// ভোলার লালমোহনে দুর্বৃত্তদের হামলায় যুবলীগের ৩ নেতাকর্মী আহত হয়েছে।রোববার (২৩ ডিসেম্বর) উপজেলার লাঙ্গলখালী এলাকায় এ ঘটনা ঘটে।আহতরা হলেন- পশ্চিম চর উমেদ ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক সোহেল, ৮নং ওয়ার্ড যুবলীগ সম্পাদক সেন্টু ও ৯নং ওয়ার্ডের সম্পাদক মোশারেফ হোসেন। তাদের লালমোহন হাসপাতপালে ভর্তি করা হয়েছে।স্থানীয়রা জানান, পশ্চিম চর উমেদ থেকে যুবলীগের সেন্টু, সোহেল ও মোশারেফ রিকশাযোগে লালমোহন উপজেলা সদরের দিকে আসছিলেন।

এ সময় একদল দুর্বৃত্ত তাদের পথ গতিরোধ করে আতর্কিত হামলা চালায়। এতে তিনজন গুরুতর আহত হন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।এদিকে, বিএনপি নেতারা যুবলীগের কর্মীদের ওপর হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ভোলা-৩ আসনের আওয়ামী লীগ প্রার্থী নুরুন্নবী চৌধুর শাওন।লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, ঘটনা শুনেছি, তবে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net