, ,

শিরোনাম :
বিবাহ রেজিস্ট্রেশনের তথ্য এনআইডি ও পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হবে: আইনমন্ত্রী গৌরনদীতে বাস টার্মিনালে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে সংঘর্ষ, আহত ২০ পটুয়াখালীতে মোটরসাইকেলের ধাক্কায় পথচারী নিহত, আহত ৩ বাসভাড়া নিয়ে মাদারীপুরে সংঘর্ষে আহত ১০ ভোলায় কোস্ট গার্ডের অভিযানে ৪ ড্রেজার ও বাল্কহেডসহ আটক ৮ বানারীপাড়ায় মানবপাচার মামলায় আসামি গ্রেপ্তার একসময়ের মুখর স্টিমার ঘাটে এখন নিস্তব্ধতা গ্যাস সংকটে গতি নেই বরিশাল বিসিকে ভোলা-বরিশাল সেতু নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলার আশ্বাস প্রতিমন্ত্রী আমিনুল হকের বরিশাল অঞ্চলজুড়ে রান্নার গ্যাসের অগ্নিমূল্যে হতাশ ও ক্ষুব্ধ সাধারণ মানুষ
গণপিটুনিতে ছাত্রলীগ নেতা সোহেলর মৃত্যু, জাপা নেতা গ্রেপ্তার

গণপিটুনিতে ছাত্রলীগ নেতা সোহেলর মৃত্যু, জাপা নেতা গ্রেপ্তার

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// মহানগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে চাঁদাবাজির প্রতিবাদে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা মহিউদ্দিন সোহেল নিহতের ঘটনায় জাতীয় পার্টির নেতা ওসমান খানকে গ্রেফতার করেছে পুলিশ।বুধবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় ওসমান খানকে পাহাড়তলীর বাসা থেকে গ্রেফতার করা হয়। বিষয়টি  নিশ্চিত করেছেন মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার আশিকুর রহমান।তিনি জানান, মঙ্গলবার (৮ জানুয়ারি) রাতে নিহত মহিউদ্দিনের ছোট ভাই শাকিরুল ইসলাম শিশির বাদী হয়ে মোট ২৭ জনের নাম উল্লেখসহ আরও ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেন।

মামলার অন্যতম আসামি জাপা নেতা এবং পাহাড়তলী বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সদস্য ওসমান খানকে পাহাড়তলী থেকে গ্রেফতার করেছে পুলিশ।সোমবার (৭ জানুয়ারি) সকালে মহানগরীর ডবলমুরিং থানার পাহাড়তলী বাজারে গণপিটুনিতে সাবেক ছাত্রলীগ নেতা মো. মহিউদ্দিন সোহেলের মৃত্যু হয়।ঘটনার পর পুলিশ ও বাজার ব্যবসায়ীরা জানান, চাঁদাবাজিতে অতিষ্ঠ হয়ে ব্যবসায়ী ও জনতা মিলে মহিউদ্দিন সোহেলকে গণপিটুনি দেয়ায় তার মৃত্যু হয়। তবে গতকাল মঙ্গলবার তার পরিবারের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে দাবি করা হয়, মহিউদ্দিন সোহেল চাঁদাবাজ কিংবা সন্ত্রাসী ছিলেন না।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net