শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, রাত ৩:৪০

শিরোনাম :
নগরীর দুলাল হত্যার ২মাস পার হলেও আটক হয়নি কোনো আসামী

নগরীর দুলাল হত্যার ২মাস পার হলেও আটক হয়নি কোনো আসামী

dynamic-sidebar

অনলাইন ডেস্ক// বরিশাল নগরীর ২৩নং ওয়ার্ড সাগরদী এলাকার বাসিন্দা সরকারী দুগ্ধ ও গবাদি পশু উন্নয়ন খামারের কর্মচারী দুলাল সিকদারকে হত্যার ঘটনায় বিচারের দাবীতে বুধবার সকালে সংবাদ সম্মেলন করেছে তার পরিবারের সদস্যরা। এ সময় তারা হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে নিহতের কন্যা দোলা সিকদার লিখিত বক্তব্যে বলেন, ২০১৮ সালের ২২ নভেম্বর বিকেল পাঁচটার দিকে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরধরে আমার বাবাকে ২০/২৫ জন মাদক ব্যবসায়ী কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে। এ ঘটনায় আমার মা ওইদিন রাতেই ২২ জনকে আসামি করে কোতোয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পরবর্তীতে থানা পুলিশ ঘটনাস্থলের পাশ্ববর্তী দুটি বাড়ির সিসি টিভির ফুটেজ সংগ্রহ করে হত্যাকান্ডের সম্পূর্ণ ভিডিও জব্দ করেন।লিখিত বক্তব্যে তিনি আরও বলেন, দীর্ঘদিন থেকে তাদের বাড়ির পাশ্ববর্তী আকিল ও মুয়াজের সাথে জমি নিয়ে বিরোধ চলে আসছে। ধারনা করা হচ্ছে ওই বিরোধের জেরে তার বাবাকে হত্যা করা হয়েছে। পুলিশ হত্যাকারীদের গ্রেফতারে বিলম্ব করার অভিযোগ করে দোলা সিকদার বলেন, আসামিরা প্রকাশ্যে ঘুরে বেড়িয়ে আমাদের বিভিন্নভাবে হুমকি অব্যাহত রেখেছে। অনতিবিলম্বে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে নিহতের পরিবারের অসহায় সদস্যরা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশু হস্তক্ষেপ কামনা করেছেন। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, নিহতের স্ত্রী রহিমা আক্তার, পুত্র নোবেল সিকদার, তার চাচাত ভাই মাহাতাব সিকদার ও রাকিব হোসেন সিকদার।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net