, ,

শিরোনাম :
নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা বরিশালে কেক কেটে নিষিদ্ধ ঘোষিত যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত এক নবজাতক, দুই বাবা! বরিশালের হাসপাতালে তুলকালাম এক মাসের ব্যবধানে বরিশালে বেড়েছে অপরাধের সংখ্যা আন্তর্জাতিক সম্মেলনে গবেষণা উপস্থাপনায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের ফরহাদ, অপেক্ষায় আরও নতুন গবেষণা ঘোষণার পরও চালু হয়নি বরিশালের বিশেষায়িত শিশু হাসপাতাল সংসার টিকিয়ে রাখতে স্বামীর পা ধরে কান্নাকাটি, তালাক ঠেকাতে পারলেন না ইতি
ঝালকাঠিতে হাঁস-মুরগিকে জোর করে খাওয়ানোয় ব্যবসায়ী কারাগারে!

ঝালকাঠিতে হাঁস-মুরগিকে জোর করে খাওয়ানোয় ব্যবসায়ী কারাগারে!

dynamic-sidebar

হাঁস, মুরগি ও কবুতরকে জোর করে ভারি খাবার ও পানি খাইয়ে ওজন বাড়িয়ে বিক্রির অপরাধে আনিচ হাওলাদার নামে এক ব্যবসায়ীকে সাত দিনের সশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।শনিবার সকালে শহরের প্রধান বাজারে হাতেনাতে ধরে ওই বিক্রেতাকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী। সকালেই তাকে ঝালকাঠি কারাগারে পাঠানো হয়। আনিচ দক্ষিণ পিপলিতা গ্রামের গফুর হাওলাদারের ছেলে।ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, ঝালকাঠি শহরের প্রধান বাজারে দীর্ঘদিন ধরে হাঁস, মুরগি ও কবুতর বিক্রি করে আসছিলেন সদর উপজেলার দক্ষিণ পিপলিতা গ্রামের আনিচ হাওলাদার।গ্রামের বিভিন্ন স্থান থেকে গবাদিপশু কিনে খুব সকালে বাজারে নিয়ে আসেন তিনি। তার দোকানের সামনে বসেই জোর করে গবাদিপশুকে ভারি খাবার ও বেশি করে পানি খাইয়ে ওজন বাড়ান। পরে ওজন বেশি বলে বেশি দামে হাঁস, মুরগি ও কবুতর বিক্রি করতেন।ক্রেতাদের সঙ্গে দীর্ঘদিন ধরে তিনি প্রতারণা করে আসছিলেন। বিষয়টি সম্প্রতি জেলা প্রশাসক (ডিসি) মো. হামিদুল হকের নজরে আসে। তার নির্দেশে শনিবার সকালে ভ্রাম্যমাণ আদালত বাজারে আনিচের দোকানে গিয়ে এসব কর্মকাণ্ড দেখতে পেয়ে সাত দিনের কারাদণ্ড দেন।ঝালকাঠি থানার উপপরিদর্শক মো. আবু হানিফ বলেন, আদালতের সাজার পরে তাকে ঝালকাঠির কারাগারে পাঠানো হয়েছে।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net