শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ৬:০০

শিরোনাম :
বরিশালে পাঁচ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

বরিশালে পাঁচ প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা

dynamic-sidebar

বরিশালের উজিরপুরে পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল।

সোমবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বরিশাল এর সহকারী পরিচালক মোঃ শাহ্ শোয়াইব মিয়ার নেতৃত্বে উজিরপুর বাজারে ভেজাল বিরোধী অভিযান পরিচালিত হয়।

অভিযানে পণ্যের মোড়ক ব্যবহার না করা, ওজনে কারচুপি এবং মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় করায় সকাল সন্ধ্যা সুইটমিটকে ৩ হাজার, নবীন ফার্মেসীকে ৪ হাজার, কাফী জেনারেল স্টোরকে ২ হাজার, গিফ্ট কর্নারকে ২ হাজার এবং জুয়েল মেডিকেল হলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ সময় পুলিশ পরির্দশক জিয়াউর রহমান উপস্থিত ছিলেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net