, ,

শিরোনাম :
ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল আমতলীতে ধর্মঘট সমর্থনে নিষিদ্ধ ছাত্রলীগের মহাসড়কে মিছিল ৮ নম্বর জাতীয় মহাসড়কের উন্নয়ন অনিশ্চয়তার কবলে, বরিশাল-ভাঙা অংশে দুর্ঘটনা ও জনদুর্ভোগ চরমে নিষিদ্ধ সংগঠনের ঝটিকা মিছিলের প্রতিবাদে বরিশালে ছাত্রদলের শোডাউন আজকের বার্তা’র প্রধান সম্পাদক হলেন সাংবাদিক মিজানুর রহমান বরিশালে মহানগর বিএনপির নেত্রীর বিরুদ্ধে ওয়ার্ড মহিলা দল নেত্রীর সাইবার আইনে মামলা বরিশালে ঝটিকা মিছিল: যুবলীগের দেড়শ জনের বিরুদ্ধে মামলা
বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দূর্ঘটনা: নারী-শিশুসহ আহত-১২

বরিশাল-ঢাকা মহাসড়কে সড়ক দূর্ঘটনা: নারী-শিশুসহ আহত-১২

dynamic-sidebar

উজিরপুর (বরিশাল) সংবাদদাতা: বরিশাল-ঢাকা মহাসড়কের উজিরপুরের নতুন শিকারপুর নামকস্থানের যাত্রীবাহি মাইক্রোবাস ও ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ কমপক্ষে ১২জন আহত হয়েছেন।

বুধবার (১৬ জানুয়ারি) বিকাল পৌনে ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে আশংকাজনক অবস্থায় দূর্ঘটনা কবলিত দুটি যানের চালক ও যাত্রীসহ ৭ জনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আহতদের মধ্যে প্রাথমিকভাবে যাদের পরিচয় জানা তারা হলেন- মাইক্রোবাস চালক নয়ন (৩০), ইজিবাইক চালক উজিরপুর উপজেলার মুন্ডপাশা গ্রামের হুমায়ন হাওলাদার (৩৫), মাইক্রোবাসের যাত্রী পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার পুতুল (৩৫) , হানিফ (৫০), বাউফল উপজেলার মো: জালাল (৩৫), তার পুত্র মোস্তাকিন (৩), শ্বাশুড়ী মাকসুদা বেগম (৫০), ঝালকাঠীর সদর উপজেলার আশিয়ার এলাকার সূচনা (২১) ও গৌরনদী উপজেলার জাহাঙ্গীর সরদার (৫০) সহ আরও কয়েকজন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার বিকালে দূর্ঘটনা কবলিতস্থান অতিক্রমকালে মাওয়া কাওড়াকান্দি থেকে প্রায় ১০ জন যাত্রী নিয়ে বরিশালগামী দ্রুতগতির মাইক্রোবাস (ফরিদপুর-ছ-১১-০০১০) ও রাস্তার একপ্রান্ত থেকে অপর প্রান্তগামী একটি খালি ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে যান দুটি দুমড়ে-মুচড়ে যায়। এতে যান দুটির চালকসহ অন্তত ১২ জন আহত হয় এবং মহাসড়কের ওইস্থানে কিছুক্ষন যান চলাচল বন্ধ থাকে।

পরবর্তীতে থানা পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যদের তৎপরতায় যান চলাচল স্বাভাবিক হয়।

এদিকে এ দূর্ঘটনার সংবাদ শুনে বরিশাল-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য মো: শাহে আলম তাৎক্ষনিক ঘটনাস্থল পরিদর্শন করে আহতদের খোঁজ খবর নেন।

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net