খবর বরিশাল ডেস্ক ::
নিষিদ্ধ সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ডাকা “ধর্মঘট” সমর্থনে মিছিল করেছে নিষিদ্ধ সংগঠনের বরগুনার জেলার আমতলী উপজেলার ছাত্রলীগের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ৯ টার দিকে বরিশাল – কুয়াকাটা মহাসড়কের আমতলী উপজেলার
মহিষকাটা বাজার সংলগ্ন মহাসড়কে এ মিছিল হয় মিছিলকারীরা হরতালের সমর্থনে বিভিন্ন স্স্লোগান দিতে দেখা যায় ভাইরাল হওয়া একটি ভিডিওতে। বরগুনা জেলা ছাত্রলীগের সহসভাপতি ও আমতলী উপজেলা ছাত্রলীগের সহসভাপতি এইচ.এম. মঞ্জুরুল ইসলাম রিফাতের নেতৃত্বে ও ও উপজেলা ছাত্রলীগের সহসভাপতি নয়নসহ ৩০-৩৫ জন
ছাত্রলীগের কর্মী নিয়ে মহাসড়কে জাতীয় পতাকা নিয়ে জয়বাংলা বলে স্◌্লেগান দিতে দেখা যায়।এ বিষয়ে আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) ইয়াকুব হোসাইন জানান, আজকে কোনমিছিল বা কোনো ধরনের কর্মসূচি হয়নি। মিছিলটি আগের কোনো যে সময়েরও হতে পারে বলে ধারণা
করছেন তিনি।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply