, ,

শিরোনাম :
বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জিয়া উদ্দিন সিকদার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা বরিশালে বিদ্যালয়ের মাঠের ৬টি পুরোনো গাছ কাটার ঘটনায় আইনজীবীদের প্রতিবাদ, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালে ই-রিকশা চালকদের স্বার্থে বিধিমালা সংশোধনের দাবি, প্রশাসকের কাছে স্মারকলিপি বরিশালের মহিলা আওয়ামী লীগ নেত্রী ফাহমিদা ইলিয়াস গ্রেফতার কীর্তনখোলা নদীতে ভেঙে পড়ল বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভোলায় ওসিকে ছাত্রলীগ নেতার হুমকি, অডিও রেকর্ড ভাইরাল অবৈধ ইটভাটায় অভিযান, ভেঙে দেওয়া হলো চিমনি ও কাঁচা ইট প্রাইভেট না পড়ায় সপ্তম শ্রেণির শিক্ষার্থীকে পিটিয়ে আহত করার অভিযোগ চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

চরফ্যাশনে সাবেক ইউপি চেয়ারম্যানের ইয়াবা সেবনের ভিডিও ভাইরাল

dynamic-sidebar

খবর বরিশাল ডেস্ক ::

ভোলার চরফ্যাশনে ইউনিয়ন পরিষদের (ইউপি) এক সাবেক চেয়ারম্যানের ইয়াবা সেবনের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আজ মঙ্গলবার এক মিনিটের ভিডিওটি ছড়ানোর পর এলাকায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।

ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে খালি গায়ে বসে আছেন সাবেক চেয়ারম্যান শাহাবুদ্দিন। এ সময় লাইটারের আগুন দিয়ে পাইপের মাধ্যমে তাঁকে ইয়াবা সেবন করতে দেখা যায়। কক্ষে আরও কয়েকজন ব্যক্তি উপস্থিত ছিলেন। তবে তাঁদের পরিচয় জানা যায়নি।

শাহাবুদ্দিন উপজেলার ওসমানগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান। তিনি ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদকও।

নাম প্রকাশ না করার শর্তে ওসমানগঞ্জ ইউনিয়নের কয়েকজন বাসিন্দা অভিযোগ করেন, শাহাবুদ্দিন দীর্ঘদিন ধরে ইয়াবা সেবনের সঙ্গে জড়িত। নারীদের সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগও রয়েছে তাঁর বিরুদ্ধে। স্থানীয়দের দাবি, ভিডিওটির সত্যতা যাচাই করে তাঁর মাদকাসক্তি পরীক্ষা করা হোক। অভিযোগের সত্যতা পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন শাহাবুদ্দিন। তিনি বলেন, ‘আমাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার জন্য একটি গ্রুপ অপপ্রচার চালাচ্ছে।’

উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়া বলেন, ‘ইতিপূর্বেও তাঁর বিরুদ্ধে বিতর্কিত ঘটনার অভিযোগ রয়েছে। বর্তমানে এ ধরনের ঘটনার সত্যতা পাওয়া গেলে তাঁর বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান বলেন, ‘এ ঘটনায় তাঁর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net