বরিশাল নগরীর কাশীপুর চহঠা গ্রামে শতাধিক শীতার্তের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে ড. আব্দুর রব প্রতিষ্ঠিত ইন্টারফেইথ কমিউনিটি সার্ভিস। গতকাল সকালে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারফেইথ কমিউনিটি সার্ভিস সভাপতি ও ডেপুটি কমান্ডার বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ বরিশাল মহানগরের মো: শাহজাহান হাওলাদার, দৈনিক আজকের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোশাররফ হোসেন, কাউন্সিলর রাশীদা পারভীন,
ইন্টারফেইথ কমিউনিটি সার্ভিস সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম শাকিল, নার্গিস আক্তার, মমতাজ পারভীন, নিজামুল হক মিঠু, হুমায়ুন কবির সাহীন, লুবনা রহমান ছবি, হুমায়রা সাবিহা, কাজী তারিফ, রেবা আক্তার, সাইফুল ইসলাম প্রমুখ। শীতবস্ত্র বিতরণের পর সংগঠনের নানামুখী কার্যক্রম নিয়ে আলোচনা করেন সংস্থার সদস্যবৃন্দ।
প্রসঙ্গত, ইন্টারফেইথ কমিউনিটি সার্ভিসের প্রতিষ্ঠাতা ড. আব্দুর রব বর্তমানে কানাডায় অবস্থান করছেন। তিনি এলাকার উন্নয়নে ও গরীব অসহায় মানুষকে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সেবাসহ বিভিন্ন সমাজসেবামূলক কর্মকান্ড- উল্লিখিত সংস্থার মাধ্যমে পালন করে আসছেন।
Desing & Developed BY EngineerBD.Net
Leave a Reply