, ,

শিরোনাম :

খেলার মাঠে প্রাণ গেল শিশুর!

dynamic-sidebar

বৃহস্পতিবার সকালে সহপাঠীদের খেলা দেখতে গিয়ে মোঃ রাব্বি হোসেন (১০) নামের এক শিশু শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সকাল ৯টার দিকে উপজেলার সূর্য্যমনি ইউনিয়নের পশ্চিম ইন্দ্রকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ওই ঘটনা ঘটেছে।

সে ওই বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম মো. জাকির হোসেন। বাড়ি ইন্দ্রোকুল গ্রামে।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে- ঘটনার দিন ছিল আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান প্রতিযোগিতার বিদ্যালয় পর্যায়ের চূড়ান্ত পর্ব। বিজয়ীরা আগামি রবিবার ইউনিয়ন পর্যায়ের প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। এ উপলক্ষে সকালে ওই বিদ্যালয়ের শিক্ষার্থীরা যে যার মত করে অনুশীলন করছিল। পাশে দাঁড়িয়ে দেখছিল রাব্বি। একপর্যায়ে সে মাটিতে লুটিয়ে পড়ে অচেতন হয়ে যায়।

তাকে উদ্ধার করে স্থানীয় এক পল্লী চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি রাব্বিকে মৃত্যু ঘোষণা করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঞ্জুমান আরা  বলেন, ‘রাব্বি খিচুনি রোগে আক্রান্ত ছিল। প্রায়ই অচেতন হয়ে পড়ে যেত, কিছু সময় পর আবার সুস্থ হয়ে ওঠতো।

কিন্তু আজকে সে সবাইকে কাঁদিয়ে না ফেরার দেশে চলে গেল।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net