রবিবার, ২০শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, দুপুর ২:২১

শিরোনাম :
কলাপাড়ায় একাধিক মামলার আসামী ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

কলাপাড়ায় একাধিক মামলার আসামী ৯৭ পিস ইয়াবাসহ গ্রেফতার

dynamic-sidebar

পটুয়াখালীর কলাপাড়ায় একাধিক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী নশা মৃধা (৩৮) নামে এক মাদক ব্যবসায়িকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার লালুয়া ইউনিয়নের শনিবাড়িয়া বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

এসময় তার বড়িতে তল্লাশি চালিয়ে ৯৭ পিস ইয়াবা উদ্ধার করেছে।

গ্রেফতার নশা মৃধা ওই ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের এনতাজ মৃধার ছেলে। তার বিরুদ্ধে একধিক মামলাসহ সে দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি ও বিভিন্ন অপরাধ করে অসছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম জানান, গ্রেফতার বিরুদ্ধে একাধিক মামলা ও ওয়ারেন্টসহ ইয়াবা বিক্রির অভিযোগ রয়েছে। সে দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে কৌশলে পালিয়ে বেড়াচ্ছিল। তাকে আদালতে প্রেরণ করা হবে বলে তিনি সাংবাদিকদের জানিয়েছেন।’

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net