শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, সকাল ১০:৪৫

শিরোনাম :
বরিশাল র‌্যাবের অভিযানে ৭০৮ বোতল ফেন্সিডিল উদ্ধারঃ আটক ২

বরিশাল র‌্যাবের অভিযানে ৭০৮ বোতল ফেন্সিডিল উদ্ধারঃ আটক ২

dynamic-sidebar

সাতক্ষীরার কলারোয়া থানার ব্রজবাকসা এলাকা থেকে পটুয়াখালী পাঁচারকালে একটি ট্রাকবোঝাই ৭০৮ বোতল ফেন্সিডিলসহ দু’জনকে আটক করেছে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৮)।

শুক্রবার (১৮ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটি উপজেলার বেলী ফিলিং স্টেশন এলাকায় চেকপোস্ট স্থাপন করে এই ফেন্সিডিল বোঝাই ট্রাকসহ তাদের আটক করা হয়েছে।

আজ শনিবার (১৯ জানুয়ারি) বেলা ১১টায় বরিশাল নগরীর রূপাতলী র‌্যাব-৮ সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে র‌্যাব কর্মকর্তারা জানিয়েছেন, সাতক্ষীরা থেকে ট্রাক বোঝাই করে বিপুল পরিমাণ ফেন্সিডিল পটুয়াখালীতে পাঁচার করা হচ্ছিলো। গোপন সংবাদের ভিত্তিতে এ খবর পেয়ে র‌্যাবের একটি বিশেষ দল শুক্রবার রাতে বরিশাল-পটুয়াখালী মহাসড়কের নলছিটিতে চেকপোস্ট স্থাপন করে।

রাত সাড়ে ৯টার দিকে একটি সন্দেহভাজন ট্রাক আটক করা হয়।

এ সময় ট্রাক চালক যশোরের ঝিকরগাছা থানার পুরন্দপুর (পার্ট) গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে আদম আলী এবং চালকের সহকারী একই থানার একই গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে রানা হোসেনকে আটক করে র‌্যাব। আটকের পরপরই তারা র‌্যাবের জিজ্ঞাসাবাদে তাদের ট্রাকে ফেন্সিডিল থাকার কথা স্বীকার করেন। একই সাথে এই ফেন্সিডিলের সাথে জড়িত বেনাপোলের দক্ষিণ বারোপোতার শরীফ মেম্বার এবং ঝিকরগাছার সালামের নাম প্রকাশ করেন তারা।

পরে ট্রাকের জ্বালানি ট্যাংকের ভেতর থেকে ভারতে তৈরি আমদানি নিষিদ্ধ ৭০৮ বোতল ফেন্সিডিল উদ্ধার করে র‌্যাব।আটক দু’জন দেশের বিভিন্ন এলাকাকে ফে থেন্সিডিলের চালান সংগ্রহ করে বরিশালের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন বলে র‌্যাবের জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

এই ঘটনায় র‌্যাবের ডিএডি মাহফুজুর রহমান বাদী হয়ে ঝালকাঠি জেলার নলছিটি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।”

আমাদের ফেসবুক পাতা

© All Rights reserved © 2018 KhoborBarisal.com

Desing & Developed BY EngineerBD.Net